,

শিশু আবদুল্লাহ হত্যার দ্রুত বিচারের আশ্বাস খাদ্যমন্ত্রীর

doher-photo_100841নিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে কেরানীগঞ্জে নৃশংসভাবে খুন হওয়া শিশু আবদুল্লাহ হত্যা মামলা তিন থেকে চার মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ বুধবার সকালে তিনি নিজ নির্বাচনী এলাকায় রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে আবদুল্লাহর বাড়িতে যান। সেখানে তিনি ওই শিশুর বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী আশ্বাস দেন, আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেয়া হবে। তিন থেকে চার মাসের মধ্যে এ মামলার বিচারকাজ সম্পন্ন হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

কামরুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে এ মামলার তদবির করব। নিন্দা জানানোর ভাষা আমার নেই। এ পরিবারের জন্য যা করার, আমি সব করব।

এ সময় উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ, কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ (১১) নিখোঁজ ছিল। একপর্যায়ে মুঠোফোনে তাকে অপহরণের দাবি করে দুই দফায় দুই লাখ টাকা নেয় অপহরণকারীরা। এরপরও শিশুটিকে ফেরত দেয়নি তারা। গতকাল মঙ্গলবার আবদুল্লাহদের বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত মৃতদেহ উদ্ধার হয়। আবদুল্লাহর মায়ের বড় মামা মোতাহার হোসেন। অর্থাৎ, সম্পর্কে তিনি শিশুটির নানা। ঘটনার পর থেকে মোতাহার পলাতক। তার বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা