মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন সচিবদের মানববন্ধন

Pic Human Chain B.bariaস্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : তিন দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির (বাপসা) জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ১০০টি ইউনিয়নের সচিবরা অংশগ্রহণ করেন।
জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির যুগ্ম সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সদস্য সুমন পারভেজ, আবু জামাল, আবু সাঈদ, ফরিদ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও আমরা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। তাই ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে ১০ গ্রেড বেতন স্কেল কর্মকর্তার মর্যাদা, বেতন-বোনাস, পেনশনসহ অন্যান্য ভাতা ও যাবতীয় অর্থ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা এবং সকল উন্নয়নমূলক প্রকল্পের নথিপত্র ও বিল ভাউচারে ইউপি সচিবদের সাক্ষরসহ তদারকি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পরে মানবন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী