বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন অনুভূতি এবং পেছনের মনোবিজ্ঞান

133216couple-in-rain-wallpapersমানুষকে যৌনজীবন সম্পর্কে নতুন ধারণা দিয়ে এগিয়ে এসেছেন যৌনতা বিষয়ক মনোবিজ্ঞানী ইসবেন ইসথার পাইরেলি বেনেস্টাড, এলসা আলমাস এবং ক্যাথি ওয়েনগার্টেন। যৌন অনুভূতি এবং এ নিয়ে মানুষের কল্পনা সীমাহীন। নতুন তত্ত্বের মাধ্যমে মানুষ যৌন সঙ্গী-সঙ্গিনী সম্পর্কে ভিন্ন ধারণা ও অনুভূতি পাবেন। তবে প্রাথমিক অবস্থায় এ পদ্ধতি গতানুগতিক ধারা থেকে ভিন্ন মনে হবে।

খ্যাতিমান মনোবিজ্ঞানী জন মানির এক গবেষণার ওপর ভিত্তি করে নতুন এ তত্ত্ব দাঁড় করিয়েছেন তিন যৌন মনোবিজ্ঞানী। জন মানি তার গবেষণায় নতুন একটি ভাষা শেখার মতো নতুনভাবে যৌন বিষয়ক উপলব্ধির তুলনা করেছেন। মানুষ যেভাবে নতুন একটি ভাষা শিখতে পারে, তেমনিভাবে যৌনতা সম্পর্কেও নতুন নতুন অনুভূতি আবিষ্কার করতে পারে।

যৌন বিশেষজ্ঞ নিচি হজসন জানান, যৌন সঙ্গী বা সঙ্গিনীর একের কাছে অপরজন দেহের একটা অংশের মতো। যেকোনো একজনের দেহ-মনে যৌন উত্তেজনা সৃষ্টিতে সেই দেহটি ভূমিকা রাখবে। এটাই গতানুগতিক ধারণা।

তিনি আরো জানান, অনেকের বাল্যকালেই যৌনকর্ম সংক্রান্ত অভিজ্ঞতা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এমন ঘটনা তাদের জীবনে দুঃস্বপ্নের মতো। এ ক্ষেত্রে যৌন আবেদন তাদের কাছে উত্তেজনাকর বলে নাও মনে হতে পারে। তবে দেহের স্নায়ুতন্ত্র এবং যৌনাঙ্গ প্রতিক্রিয়াশীল হয় এবং আকাঙ্ক্ষা সৃষ্টি করে। আগ্রহ এবং সম্মতিতে যখন এমন ঘটে তখন সেই অতীতের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে আসেন তারা।

বেশিরভাগ মানুষই যৌনতা নিয়ে তার সঙ্গী-সঙ্গিনীর চিন্তাধারা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। তারা কেবল প্রত্যেকের অস্তিত্ব ও উত্তেজনা দেখেন। কাজেই মস্তিষ্কে কি ঘটে চলেছে তা গুরুত্বপূর্ণ। মগজে এমন কিছু অংশ রয়েছে যা সরাসরি যৌনাঙ্গের অনুভূতির সঙ্গে জড়িত।

হজসন জানান, স্বাস্থ্যকর ও বৈচিত্র্যময় যৌনতার ক্ষেত্রে বস্তুকাম বেশ গুরুত্বপূর্ণ বিষয়। জুটিদের একের কাছে অপরের দেহ এক ধরনের আকর্ষণীয় বস্তু। আর একে ভালোবাসতে ও আবিষ্কার করতে হবে। বস্তুর মাঝে যেমন অতিপ্রাকৃতিক গুণ লুকিয়ে রয়েছে তেমনি আছে প্রত্যেকের দেহে। আর তাই আবিষ্কারের লক্ষ্যই হবে স্বাস্থ্যকর ও উপভোগ্য যৌনতা। সূত্র : ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান