বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধু : গুণাগুণ ও উপকারিতা

hanyসাধারণভাবে বলা যায়- মধু হলো লক্ষ লক্ষ মৌমাছির অকান্ত শ্রম আর সেবাব্রতী জীবনের দান। মৌমাছিরা ফুলে ফুলে বিচরণ করে ফুলের রেনু ও মিষ্টি রস সংগ্রহ করে পাকস্থলীতে রাখে। তারপর সেখানে মৌমাছির মুখ নিঃসৃত লালা মিশ্রিত হয়ে রাসায়নিক জটিল বিক্রিয়ায় মধু তৈরী হয়। এরপর মুখ হতে মৌচাকের প্রকোষ্ঠে জমা করা হয়।

কোরআনে মধুর কথা

আরবী পরিভাষায় মধুপোকা বা মৌমাছিকে ‘নাহল’ বলা হয়। পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সুরাই বিদ্যমান আছে। সুরা নাহল এর আয়াত ৬৯-এ আল্লাহ তায়ালা এরশাদ করেন- “ইয়াখরুজু মিমবুতুনিহা শারাবুম মুখতা লিফুন আল্ওয়া নহু ফীহি শিফাউল লিন্নাসি।”

অর্থ: তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। মধু হচ্ছে ঔষধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয়- বিররে এলাহি ও তিব্বে নব্বী। অর্থাৎ খোদায়ী চিকিৎসা ও নবী করীম (সাঃ)- এর বিধানের অর্ন্তভুক্ত। সুরা মুহাম্মদ- এর ১৫ আয়াতে আল্লাহ তায়ালার এরশাদ হচ্ছে- “জান্নাতে স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে।”

খাদ্য ও ঋতুর বিভিন্নতার করণে মধুর রঙ বিভিন্ন হয়ে থাকে। এ কারণেই কোন বিশেষ অঞ্চলে কোন বিশেষ ফল-ফুলের প্রাচুর্য থাকলে সেই এলাকার মধুতে তার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয়। মধু সাধারণতঃ তরল আকারে থাকে তাই একে পানীয় বলা হয়। মধু যেমন বলকারক খাদ্য এবং রসনার জন্যে আনন্দ ও তৃপ্তিদায়ক, তেমনি রোগ ব্যাধির জন্যেও ফলদায়ক ব্যবস্থাপত্র। কেন হবে না, ¯্রষ্টার ভ্রাম্যমান মেশিন সর্বপ্রকার ফল-ফুল থেকে বলকারক রস ও পবিত্র নির্যাস বের করে সুরক্ষিত গৃহে সঞ্চিত রাখে। মধুর আরও একটি অনন্য বৈশিষ্ট্য এই যে, নিজেও নষ্ট হয় না এবং অন্যান্য বস্থকে দীর্ঘকাল পর্যন্ত নষ্ট হতে দেয় না। এ কারণেই হাজারো বছর ধরে চিকিৎসকরা একে এলকোহল (Alcohol)- এর স্থলে ব্যবহার করে আসছেন। মধু বিরেচক এবং পেট থেকে দূষিত পদার্থ অপসারক।hon

রাসূলুল্লাহ (সাঃ)- এর কাছে কোন এক সাহাবী তাঁর ভাইয়ের অসুখের বিবরণ দিলে তিনি তাঁকে মধু পান করানোর পরামর্শ দেন। দ্বিতীয় দিনও এসে আবার সাহাবী বললেন- অসুখ পূর্ববৎ বহাল রয়েছে। তিনি আবারও একই পরামর্শ দিলেন। তৃতীয় দিনও যখন সংবাদ এল যে, অসুখের কোন পার্থক্য হয়নি, তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন- আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। উদ্দেশ্য এই যে, ওষুধের কোন দোষ নেই। রোগীর বিশেষ মেজাযের কারণে ওষুধ দ্রুত কাজ করেনি। এর পর রোগীকে আবার মধু পান করানো হয় এবং সে সুস্থ হয়ে উঠে।

মধুর নিরাময় শক্তি বিরাট ও সতন্ত্র ধরণের। কিছু সংখ্যক আল্লাহওয়ালা বযুর্গ ব্যক্তি এমনও রয়েছেন, যাঁরা মধু সর্বরোগের প্রতিষেধক হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ। তাঁরা ফোঁড়া ও চোখের চিকিৎসাও মধুর মাধ্যমে করেন। দেহের অন্যান্য রোগেরও চিকিৎসা মধুর দ্বারা করেন। হযরত ইবনে ওমর (রাঃ) সম্পর্কে বর্ণিত আছে যে, তাঁর শরীরে ফোঁড়া বের হলেও তিনি তাতে মধুর প্রলেপ দিয়ে চিকিৎসা করতেন। এর কারণ জিজ্ঞাসিত হলে তিনি বলেন- আল্লাহ তা’আলা কোরআনে কি বলেননি যে, তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। -(কুরতুবী)

হাদীস শরীফে মধুর গুণাগুণ:

পবিত্র হাদীস শরীফে মধু সম্পর্কে প্রচুর রেওয়ায়েত আছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর মতে সকল পানীয় উপাদানের মধ্যে মধু সর্বোৎকৃষ্ঠ। তিনি বলেন- মধু এবং কোরআনের মাধ্যমে তোমাদের চিকিৎসা নেয়া উচিৎ। -(সুনানে ইবনে মাজাহ, হাকেম) হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন যে, “রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন ভোরে মধু চেটে খায় তার কোন বড় বিপদ হতে পারে না।” -(ইবনে মাজাহ, বয়হাকী) রাসূলুল্লাহ (সাঃ) স্বয়ং সকাল বেলা খালি পেটে মধুর শরবত পান করতেন। যারা নিয়মিত ভাবে মধুর শরবত পান করতে না পারবে তাদের জন্য তিনি বলেন- যে ব্যক্তি মাসে তিন দিন সকাল বেলা মধু চেটে সেবন করবে, ঐ মাসে তার কোন কঠিন রোগ ব্যাধি হবে না। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- যে কেহ আরোগ্য কামনা করে, তার ভোরের নাস্তা হিসাবে পানি মিশ্রিত মধু পান করা উচিৎ।e„mP

রাসূলুল্লাহ (সাঃ) আরও বলেছেন- আল্লাহর শপথ যে ঘরে মধু আছে আবশ্যই ফেরেস্তাগণ সে ঘরের অধিবাসীদের মাগফেরাত কামনা করেন। কোন ব্যক্তি যদি মধু পান করে তবে যেন তার পেটে লক্ষ ঔষধ স্থির হলো এবং পেট হতে লক্ষ রোগ বের হয়ে গেল। আর যদি সে পেটে মধু ধারণ অবস্থায় মারা যায় তবে তাকে দোযখের আগুন স্পর্শ করে না। -(নেয়ামুল কোরআন)

হাদীস শরীফে বর্ণিত আছে হুজুর পাক (সাঃ) বলেছেন, তোমরা দু’টি সেফা দানকারী বস্থকে নিজেদের জন্য

অত্যাবশ্যকীয় করে নাও। একটি মধু অপরটি কোরআন। -(মিশকাত)

মধু ৯৯ প্রকার রোগের প্রতিষেধক। কারণ, মধু রোগ ব্যাধি শেফাদানে এক অব্যর্থ মহৌষধ। আর কোরআন দুনিয়া ও আখিরাতের সফলতার গ্যারান্টি। এ দুটির দ্বারা বহু শতাব্দী ধরে মানুষ অশেষ উপকৃত হয়ে আসছে। আমাদের প্রিয় নবী হুজুর পাক (সাঃ) মধু খেতে বড়ই ভালবাসতেন।

রোগ নিরাময়ে মধুর গুণাগুণ :

রোগ নিরাময়ের জন্য মধু কখনও এককভাবে, আবার কখনও ভেষজ দ্রব্যের সাথে মিশ্রিত করে বিভিন্ন রোগের চিকিৎসায় সফলতার সাথে ব্যবহার হয়ে আসছে। নি¤েœ কয়েকটি রোগের চিকিৎসায় মধুর ব্যবহার উল্লেখ করা হলো-

সর্দি, কাশি ও স্বরভঙ্গে :

* চায়ের সঙ্গে মধু ও আদার রস মিশিয়ে খেলে সর্দি ও শ্লেষা রেগের উপশম হয় (১ চামচ মধু + ১ চামচ আদার রস)।

* দুই চা চামচের সমপরিমাণ মধু ও বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়।

* তুলসী পাতার এক চা চামচ রস ও সমপরিমাণ মধু মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়।

* সৈন্ধব লবণ, আমলকি, পিপুল, মরিচ ইত্যাদির সাথে সমপরিমাণ মধু মিশিয়ে এক চা চামচ করে খেলে কফ ও স্বরভাঙ্গা ভাল হয়।

* খাঁটি মধুর সাথে হরিতকী ও বচচূর্ণ মিশিয়ে লেহন করলে (চেটে খেলে) শ্বাসকষ্টের আশু উপকার পাওয়া যায়।

* ২ চা চামচ মধু ১ গ্লাস গরম দুধের সাথে সকালে ও সন্ধ্যায় খেলে সর্দি কাশি দূর হয়।

* হালকা গরম জলসহ মধু মিশিয়ে গড় গড়া করলে গায়কদের গলার স্বর বৃদ্ধি পায়। অনেকের মতে এটা টনিকের মত কাজ করে।

* এক চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে ও সন্ধেবেলা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

আমাশয়ে মধু ঃ রক্ত মিশ্রিত পায়খানা, তৈলাক্ত পায়খানা এবং সাথে পেট কামড়ানি থাকলে তাকে আমাশয় বলে। মধু দিয়ে কিভাবে আমাশয় রোগ নিরাময় করা যায় তা তুলে ধরছি ঃ

* কচি বেল ও আমগাছের কচি চামড়া (বাকল) বাটার সাথে গুড় ও মধু মিশিয়ে খেলে আমাশয় ভাল হয়ে যায়।

* কুল বা বড়ই গাছের ছাল চূর্ণের সাথে মধু মিশিয়ে খেলে আমাশয় ভাল হয়।

* ৫০০ গ্রাম আতপ চাল ভেজে গুঁড়ো করে এর সাথে ১২৫ গ্রাম ঘি, ২৫০ গ্রাম খাটি মধু, ১২৫ গ্রাম চিনি এবং ২০টি সবরী কলা ভালভাবে মিশিয়ে (চটকে) জ্ব¡াল দিয়ে খাবার উপযোগী করে ৩/৪ দিন নিয়মিত খেলে সব ধরনের আমাশয় ভাল হয়ে যায়।

অন্যান্য রোগে মধু ঃ

* শরীরের বাইরের কোন অংশের ক্ষততে মধুর প্রলেপ লাগালে অনেক সময় মলমের চেয়ে বেশী উপকার পাওয়া যায়।

* পানিতে অল্প মধু মিশিয়ে খেলে পাকস্থলীর ক্ষত সারে।

* মৌরির পানিতে মধু মিশিয়ে পান করলে দূষিত বায়ু পেট থেকে বেরিয়ে যায়।

* যারা খুব মোটা হচ্ছেন তাদের মেদ কমানোর জন্য মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে খেলে সুফল পাওয়া যায়।

* দুর্বল শিশুকে এক ফোঁটা মধু দুধের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খাওয়ালে তার স্বাস্থ্য ভাল হয় ও শক্তি লাভ করে।

* এক কাপ দুধে এক চা চামচ মধু মিশিয়ে রোজ সকালে খেলে শক্তি বৃদ্ধি পায়।

* মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায়।

* চক্ষু রোগে এক ফোঁটা করে মধু দিনে ৩ বার চোখে লাগাতে হবে।

* শিশুদের দৈহিক গড়ন, রুচি বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও পেট ভাল রাখার জন্য প্রত্যহ এক চা চামচ মধু গরম দুধ ও গরম পানির সাথে নাশতা ও রাতের খাবারের সাথে দিতে হবে।

* আমাশয় ও পাতলা পায়খানা থাকলে গরম পানিতে আড়াই চা-চামচ মধু মিলিয়ে শরবত বানিয়ে বারবার ‘সেবন করতে হবে’।

* যক্ষ্মা রোগে বাসক পাতার রস এক চা-চামচ পরিমাণ এক চা-চামচ মধু এবং এক চা-চামচ আদার রস মিশিয়ে কিছু দিন খেলে উপকার পাওয়া যাবে।

* যক্ষ্মা রোগ ভাল হওয়ার জন্য- আধাতোলা পিঁয়াজের রস, ২৫০ গ্রাম ঘি এবং ২৫০ গ্রাম মধু মিশিয়ে একটা পাত্রে রেখে দিয়ে প্রতিদিন সকাল বিকাল খেলে এবং প্রতিরাতে শোয়ার সময় চিনি দিয়ে অল্প পরিমাণ গরম দুধ খেলে ৪/৫ দিনের মধ্যে যক্ষ্মা ভাল হওয়ার সম্ভাবনাই বেশী।

* রাসূল (সাঃ) বলেছেন, মধু হৃদপিন্ডকে সতেজ করে। প্রতিদিন হাতের তালুতে অল্প পরিমাণ মধু নিয়ে চেটে খেলে হৃদরোগ থাকে না।

* জার্মান হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ ই কচ বলেছেন, “উপযুক্ত ঘাস খেয়ে ঘোড়া যেমন তেজী হয় তেমনি নিয়মিত সকালে এক চা-চামচ করে খাঁটি মধু খেলে হৃদপিন্ড শক্তিশালী হয়। এছাড়া মধু আয়ুও বৃদ্ধি করে।”

* ডায়রিয়াতে রাসূল (সাঃ) মধু খাওয়ানোর কথা বলছেন।

* ডায়রিয়া হলে খয়ের ও দারুচিনির গুঁড়ো সমপরিমাণ সামান্য মধুর সাথে মিশিয়ে দিনে ৩/৪ বার খেলে দ্রুত উপকার পাওয়া যায়।

* পিপুল ও গোল মরিচের শুকনো গুড়োর সাথে মধু মিশিয়ে কিছু দিন নিয়মিত খেলে পুরাতন উদরাময় ভাল হয়ে যায়।

* কোষ্ঠকাঠিণ্য থাকলে এক গ্লাস গরম দুধ বা গরম পানিতে ২চা-চামচ মধু মিশিয়ে কয়েকবার খেতে হবে।

* নিয়মিত মধু খেলে সঙ্গমশক্তি বর্ধিত হয়ে স্থিতিশীল ও অটুট রাখে। ফলে ঐ ব্যক্তির কখনও ধাতুদৌর্বল্য রোগ হবে না।

মধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা :

মধুতে গ্লুকোজ ও ফ্রটকটোজ নামক দু’ধরণের সুগার থাকে। অবশ্য সুক্রোজ ও মালটোজও খুব অল্প পরিমাণে আছে। মধু নির্ভেজাল খাদ্য। এর শর্করার ঘনত্ব এত বেশী যে, এর মধ্যে কোন জীবাণু এক ঘন্টার বেশী সময় বাঁচতে পারেনা। এতে ভিটামিন এ,বি,সি প্রচুর পরিমাণ বিদ্যমান। অনেক প্রয়োজনীয় খাদ্য উপাদানও আছে। যেমন- এনজাইম বা উৎসেচক, খনিজ পদার্থ (যথা পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ম্যঙ্গানিজ), এছাড়াও প্রোটিন আছে। মধুতে কোন কোলেস্টেরল নাই। সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন। সুস্থ মানুষ দিনে দু’চা-চামচ মধু অনায়াসে খেতে পারেন। বেশী খেতে চাইলে শর্করা জাতীয় খাদ্য ভাত, রুটি, আলো কমিয়ে খেতে হবে। অন্যথা মুটিয়ে যাওয়ার আশংকা থাকে। তবে পরিমিত পরিমাণ খেলে মোটা হওয়ার ভয় নেই। হজমের গোলমাল, হার্টের অসুখ, ডায়াবেটিস প্রভৃতি রোগে আধা চা-চামচ এর বেশী মধু না খাওয়াই ভাল। পোড়া, ক্ষত ও সংক্রমণের জায়গায় মধু লাগালে দ্রুত সেরে যায়।