,

লেখক-প্রকাশকরা ব্যক্তিগত নিরাপত্তা পাবেন : ডিএমপি

dmpনিউজ ডেস্ক : একুশে বইমেলায় লেখক-প্রকাশক ও ব্লগাররা চাইলে ব্যক্তিগত নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, লেখক-প্রকাশক ও ব্লগাররা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকলে এবং তা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বইমেলা চলাকালে সূর্যাস্তের পর সোহরাওয়ার্দী উদ্যানে না ঢুকতে সবার প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, বইমেলা চলাকালীন মেলার আশপাশ এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যা সাড়ে ৫টার পর জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা দিনের বেলায় সোহরাওয়ার্দী এলাকায় ঘোরাফেরা করতে পারবে। এরপরও তাদের তল্লাশি করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে