,

মাওবাদী গুরু: যৌন নির্যাতনের দায়ে সাজা

151119154851_communist_cult_balakrishnan_brixton_640x360_pa_nocreditকয়েকজন মহিলার ওপর যৌন হামলা এবং নিজের মেয়েকে তিন দশক ধরে বন্দী করে রাখার দায়ে এক মাওবাদী চক্রের নেতাকে ব্রিটেনের আদালত ২৩ বছরের জেল দিয়েছে।

৭৫ বছর বয়সী অরবিন্দ বালাকৃষ্ণান নিজেকে ‘কমরেড বালা’ বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার কমিউনিষ্ট চক্রের সদস্যদের মগজ ধোলাই করে এমন ধারণা দিয়েছেন যে তার ‘ঐশ্বরিক ক্ষমতা’ আছে।

লন্ডনের সাদার্ক ক্রাউন কোর্টে এই মামলার রায় ঘোষণা করা হয় শুক্রবার।

কমরেড বালার মেয়ে কেটি মর্গান ডেভিস অভিযোগ করেছিলেন, তাকে যে অবস্থায় রাখা হয়েছিল তা ভয়ংকর, অমানবিক এবং অমর্যাদাকর।

‘আমার নিজেকে মনে হতো এক বন্দী পাখির মতো যার ডানা কেটে দেয়া হয়েছে।”

বালাকৃষ্ণান এবং তার অনুসারীরা

কমরেড বালা তার দুই অনুসারীকেও ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

কমরেড বালা ১৯৭০ এর দশকে লন্ডনে ‘ওয়ার্কার্স ইনস্টিটিউট অব মার্ক্সিসিজম-লেনিনিজম-মাও জেদং, বলে একটি কমিউনিষ্ট সংঘ স্থাপন করেন।

তিনি তার অনুসারীদের মধ্যে নাকি এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে, তিনি তাদের মনের কথা পড়তে পারেন। যদি তাকে অমান্য করা হয় তাহলে তিনি প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়ে দিতে পারেন।

তার বাসায় প্রতিষ্ঠিত ‘কমিউনে’ এক সঙ্গে থাকতেন অনেকে।

সত্তর দশকে স্নায়ু যুদ্ধের সময় লন্ডনে এরকম প্রচুর কমিউন গড়ে উঠেছিল।

যদিও শুরুতে কমরেড বালা নিজেকে মাও সেতুং এর অনুসারী বলে দাবি করতেন, পরে তার চিন্তাভাবনা সেখান থেকে বহু দূরে সরে আসে।

বেশিরভাগ অনুসারি তাকে ছেড়ে চলে যান। কেবল অল্প কয়েকজন মহিলা তার সঙ্গে থেকে যান। এদেরকে কমরেড বালা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ করা হয়।

অন্তত দুজন মহিলাকে ‘বিশুদ্ধ’ করার নামে কমরেড বালা তাদের ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ উঠে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা