,

মাত্র ১১ মিনিটে লন্ডন থেকে নিউ ইয়র্ক!

00534216ভাবতে পারেন বিশ্বের প্রায় অর্ধেক দৈর্ঘ্য পার হওয়া যাবে মাত্র কয়েক মিনিটের তফাতে? এই হয়ত আপনি দাঁড়িয়ে আছে লন্ডনে। ১১ মিনিট পরে পৌঁছে গেলেন নিউ ইয়র্ক। এমন হিসেবই দিচ্ছে চার্লস বোম্বারডিয়ার কনসেপ্ট প্লেন অ্যান্টিপোড। সেই জেট প্লেন এক ঘণ্টারও কম সময়ে পার করতে পারবে ২০,০০০ কিলোমিটার। সেই হিসাবেই নিউ ইয়র্ক থেকে লন্ডন যাওয়া যাবে ১১ মিনিটে। নিউ ইয়র্ক থেকে সিডনি যেতে মাত্র ৩২ মিনিট।

রকেট বুস্টার ব্যবহার করা হবে এই জেট প্লেনে। ইলেকট্রোম্যাগনেটিকসে তৈরি হবে এই সিস্টেম। ব্যবহার করা হবে পেনিট্রেশন মোড নামে একটি প্রযুক্তি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে অ্যান্টিপোড হল একটি সুপারসনিক বিজনেস এয়ারক্রাফট কনসেপ্ট। একসঙ্গে ১০ জনকে নিয়ে এতে পারবে এই বিমান। বিশ্বের ব্যস্ততম শিল্পপতিদের নিমেষের মধ্যে পৌঁছে দেবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। না, এখনও এই জেট প্লেনে চড়ার স্বপ্ন দেখার মত সময় আসেনি। বাজারে এই জেট প্লেন তৈরি হওয়ার কোনও কথা শোনা যায়নি। যদি সেটা সম্ভব হয়, তাহলে একটা বিমান তৈরি করতে খরচ পড়বে ১৫০ মিলিয়ন ডলার। আর গবেষণা খাতে আরও বেশি। সুতরাং স্বপ্ন দেখার আগে বাজেটটাও হিসেব করে নিন।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা