,

জমি দখলের অভিযোগ হেমা মালিনীর বিরুদ্ধে

hema-malini-case_0_100294বিনোদন ডেস্ক : বলিউড ড্রিম গার্ল হেমা মালিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন একজন আরটিআই কর্মী। অনিল গালগালি নামের ওই আরটিআই (রাইট টু ইনফরমেশন) কর্মী অভিযোগ করেন, বিজেপি সাংসদ হেমা মালিনী একটি ড্যান্স অ্যাকাডেমির নামে মুম্বাইয়ের আন্ধেরিতে ২ হাজার মিটার জায়গা দখল করেছেন।

এক মাস আগে বিজেপি’র লোকসভা সদস্য হেমা মালিনীর জন্য ওশিওয়ারায় ওই জমি বরাদ্দ করে মহারাষ্ট্র সরকার৷

তথ্য জানার অধিকার আইনে অনিল গালগালি নামে ওই ব্যক্তি যে তথ্য পেশ করেছেন, তাতে দেখা যায়, মাত্র ৭০ হাজার টাকার বিনিময়ে ওই জমি হেমাকে দেওয়া হয়েছে৷ আর এ জন্যই তিনি হেমার বিরুদ্ধে জমি অধিগ্রহণের অভিযোগ আনেন।

গালগালি বলেন, ‘‘এই প্রথম নয়, এর আগেও মুম্বাইয়ের শহরতলিতে হেমাকে জমি দেয়া হয়েছে৷ ১৯৯৭ সালে তৎকালীন শিবসেনা-বিজেপি জোট সরকার তাঁকে জমি দিয়েছিল৷ কিন্তু কোস্টাল রেগুলেশন জোনের জন্য তিনি ওই জমির উপর নির্মাণ কাজ করতে পারেননি৷’’

গালগালির দাবি, আগের জমি এখনও ফেরত দেননি হেমা৷ এর উপর নতুন করে জমি দেওয়া হল তাকে৷

প্রসঙ্গত, এর আগে আন্ধেরিতেই কংগ্রেসের রাজ্য সভার সদস্য রাজীব শুক্লার জন্য জমি বরাদ্দ করেছিল তৎকালীন কংগ্রেস সরকার৷ কিন্তু বিরোধীদের চাপে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের আগে সেই জমি ফিরিয়ে দিতে বাধ্য হন শুক্লা৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা