,

কেন্দ্রীয় কারাগার থেকে এ্যানিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

image_1084_305782নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত ৯টি মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে কাশিপুর কারাগার পার্ট-২ তে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর ডেপুটি জেলার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ স্থানান্তর করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা ৯টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে