বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে জমা থাকলে সুদ না দিয়ে অর্থ কেটে রাখা হবে

151116115737_japan_recession_640x360_afp_nocreditব্যাংকে টাকা জমা রাখলে সেখান থেকে সুদ পাওয়া যাবে এটাই স্বাভাবিক। কিন্তু জাপান সরকার ঠিক তার উল্টো সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে জাপানে ব্যাংকে অর্থ রাখলে সেখান থেকে অর্থ কাটা যাবে। অর্থাৎ অর্থ রাখার জন্য উল্টো ব্যাংকগুলোকে অর্থ দিতে হবে।

যদি অর্থ জমা থাকে, তাহলে জাপানের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে ০.১শতাংশ হারে অর্থ নেবে।

ব্যাংকগুলো যাতে বেশি করে ঋণ দিতে বাধ্য হয় সেজন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করার জন্যই এ পদক্ষেপ নিয়েছে সে দেশের সরকার।

এ ধরনের পদক্ষেপ এর আগে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকও গ্রহণ করেছে। কিন্তু জাপানে এ ধরনের পদক্ষেপ এই প্রথম।

জাপানে বর্তমানে মূল্যস্ফীতির হার খুবই কম। সেজন্য মানুষজন সেই অর্থ খরচ কিংবা বিনিয়োগ না করে ব্যাংকে রাখছে।

সে কারণে ব্যাংকে জমা থাকা অর্থের উপর যদি সুদ না দিয়ে উল্টো অর্থ কেটে রাখা হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি করে ঋণ দিতে উৎসাহিত হবে।

জাপানে বিনিয়োগ থমকে আছে।

এর ফলে জনগণ ব্যাংকে অর্থ জমা রা রেখে আরো বেশি খরচ করবে এবং বিনিয়োগও বাড়বে।

জাপানের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি ২ শতাংশ রাখা। কিন্তু সে দেশে অর্থ খরচ করার প্রবণতা কমে গেছে।

যার ফলে জিনিষপত্রের দামও অনেক কম। এই প্রবণতা অর্থনীতির জন্য ভালো খবর নয়।

এই ঋণাত্মক সুদের হার নির্ধারণ কতটা কাজে দেবে সেটি নিয়ে সন্দেহ আছে।

টোকিও’র ফুজিতসু ইন্সটিটিউটের মার্টিন স্কালজ বলেন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ঋণাত্মক সুদের হার হচ্ছে সর্বশেষ পন্থা।

তিনি বলেন জাপানে যে ঋণের প্রবাহ বাড়ছেনা সেজন্য শুধু বাণিজ্যিক ব্যাংকগুলো দায়ী নয়।

ঋণ নিয়ে বিনিয়োগ করার মতো কোন সুযোগ খুঁজে পাচ্ছেন না ব্যবসায়ীরা।

এমন পরিস্থিতিতে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ কতটা কাজে দেবে সেটি নিয়ে তিনি সন্দিহান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান