,

ছারপোকার শক্তি বেড়েছে: গবেষণা

160128173833_bed_bugs_640x360_bbc_nocreditআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে ছারপোকাদের কীটনাশক সহ্য করার ক্ষমতা আগের তুলনায় বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, সিনসিন্যাটি এবং মিশিগানে ছারপোকার ওপর পরীক্ষা চালিয়ে তারা দেখেছেন এদের ধ্বংস করতে হলে আগে যে কীটনাশক ব্যবহার করতে হতো এখন তার শক্তি আগের চেয়ে একহাজার গুণ বেশি দরকার হয়।

কীটনাশক ওষুধ ব্যবহার না করে কিভাবে ছারপোকার বংশ উজাড় করা যায়, এখন সেটাই ভাবার সময় এসেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি এবং দেশে বিদেশে মানুষের ভ্রমণ বেড়ে যাওয়ার ফলে চ্যাপ্টা আকারের ছারপোকা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশেষভাবে সস্তা হোটেলগুলোতে এর উপদ্রবে মানুষ এখন অতিষ্ঠ।
হোটেলের অতিথিরা ঘুমিয়ে পড়ার পর এরা রক্তপান শুরু করে এবং পরের দিন হোটেলের অতিথি জেগে ওঠেন দেহে চুলকানি আর ছোপ ছোপ লাল দাগ নিয়ে।
হোটেল থেকে এখন এরা ছড়িয়ে পড়ছে বাসাবাড়িতে যেখান থেকে এদের নির্মূল করা প্রায় অসম্ভব।

গবেষকরা বলছেন, ছারপোকা রক্তপান না করে এক বছর পর্যন্ত বেঁছে থাকতে পারে।
আর একটি মেয়ে ছারপোকা পুরো একটি বহুতল ভবনে বাচ্চাকাচ্চা ছড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা