,

রাতে ভুলেও খাবেন না যে ৬টি খাবার!

ice-cream-in-a-bowl_0রাতে খাবার খাওয়ার ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকতে হয়। কোন খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন,

১। ডার্ক চকলেট এবং কফি ২। মশলাদার খাবার ৩। প্রোটিন জাতীয় খাবার ৪। আইসক্রিম ৫। প্রসেসড চিজ ৬। কোমল পানীয়

আবার কোন খাবার আপনার শান্তির ঘুম ব্যাঘাত ঘটাতে পারে। এমন কিছু খাবার আছে যা আপনার রাতের ঘুম নষ্ট করার জন্য দায়ী। কি, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, কিছু খাবার আছে যা রাতে খাওয়ার কারণে আপনার প্রিয় ঘুম নষ্ট হয়ে যেতে পারে। শান্তিতে ঘুমাতে চাইলে এই খাবারগুলোকে রাতে ‘না’ বলুন।

১। ডার্ক চকলেট এবং কফি

ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য বেশ উপকার। কিন্তু এই ডার্ক চকলেট এবং কফিতে ক্যাফিন নামক উপাদান আছে আপনার নার্ভ সিস্টেমের কাজ বাধাগ্রস্ত করে। কফির অ্যাসিডিক উপাদান আপনার মস্তিষ্ককে সজাগ রেখে ঘুম তাড়িয়ে দিয়ে থাকে।
২। মশলাদার খাবার

মশলাদার খাবার হজম হতে সময় বেশি নিয়ে থাকে। আপনার বয়স যদি ৪০ পার করে ফেলে তবে অব্যশই রাতে মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই খাবার পেটে হজমে সমস্যা, গ্যাসের সমস্যা সৃষ্টি করে থাকে।
৩। প্রোটিন জাতীয় খাবার

গরুর মাংস, ডাল, চর্বি জাতীয় খাবার হজম হতে বেশি সময় নিয়ে থাকে। আবার খুব বেশি পরিমাণের মুরগির মাংসও গরুর মাংসের মত কাজ করে থাকে। তাই রাতে মাংস জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৪। আইসক্রিম

প্রচুর পরিমাণে চিনি, দুধ এবং আরও কিছু উপাদান দিয়ে আইসক্রিম তৈরি। আইসক্রিম সহজে হজম হতে চায় না, এমনকি এটি আপনার ওজন বৃদ্ধি করে দিতে পারে!
৫। প্রসেসড চিজ

প্রসেসড চিজের তুলনায় প্রাকৃতিক চিজ স্বাস্থ্যের জন্য উপকারী। এটি রাতে খেলে হজমে সমস্যা সৃষ্টি করার পাশাপাশি আপনার মেটাবলিজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে থাকে। এমনকি এই একটি খাবার আপনার রাতের ঘুম হাওয়া করে দিতে পারে।
৬। কোমল পানীয়

খাবার খাওয়ার পর অনেকেই কোমল পানীয় খেয়ে থাকেন। রাতে এটি পান করা স্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি ক্ষতিকর। কোমল পানীয় দেহের রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে এর পাশাপাশি এর অতিরিক্ত চিনি এবং গ্যাসীয় কম্পাউন্ড যা ঘুমের সাইকেল এবং ঘুমের উদ্রেক করা হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত করে থাকে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা