,

বাংলায় কথা বলবে বাংলাদেশি রোবট (ভিডিও)

robot-p11প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনে বরাবরই আলোচনায় থাকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলা ভাষায় কথা বলতে পারে এমন রোবট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। যার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। সংশ্লিষ্টদের দাবি এটি দেশের প্রথম সোস্যাল ইন্টাররেক্সন রোবট।

রোবো নামের একটি রোবট। যে কিনা বাংলা-ইংরেজির মিশেলে কথা বলতে পারে সাবলিলভাবে।
প্রায় ১ মাসের বেশি চেষ্টায় রোবটটি তৈরি করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১ জন তরুণ। এটি বানাতে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। রোবো সাস্টের সদস্য ফারহানুল ইসলাম বলেন, ‘রোবটটির পুরা বডিতে ২৪ টা মটর ব্যবহার করা হয়েছে। রোবটের মাথায় ব্যবহার করা হয়েছে ৮ টা মটর। আমাদের প্রধান লক্ষ ছিল রোবটের মধ্যে আমরা যেন শারীরিক অনুভূতিগুলো ভালভাবে এ্যাপ্লাই করতে পারি’।

রোবো সাস্টের দলনেতা নওশাদ সঞ্চিব বলেন, ‘মানুষের আশেপাশে রোবট থাকবে, মানুষ রোবট ব্যবহার করবে। আমরা এই রোবটা তৈরি করেছি সোস্যাল ইন্টাররেক্সন এই জিনিসটা মাথায় রেখে’। মানুষের দৈহিক গঠনের সাথে মিল রেখে ডিজাইন করা রোবটটি মানুষের নানা প্রশ্নের জবাব দিতে পারলেও এখনও চলাফেরা করতে পারেনা। তবে সেই চেষ্টা করে যাচ্ছেন রোবো সাস্টের সদস্যরা। আর এজন্য দরকার আর্থিক সহযোগিতা।

রোবো সাস্টের আরেক সদস্য তৌফিক রহমান বলেন, ‘আমরা যদি এই রোবটাকে হাঁটাতে চাই তার জন্য মেকানিক্যাল অনেক কিছু যুক্ত করতে হবে। সেজন্য উন্নতমানের মেকানিক্যাল ল্যাব দরকার’। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশে সাইন্স ফিকশন সমিতি নামে একটা সংস্থা আছে তারা আমাদের ছাত্রদের বলে তোমরা এধরনের একটা রোবট তৈরি করে দিতে পারবে কিনা। সেজন্য তারা এই রোবট তৈরি করে দিয়েছে। পরবর্তি প্রজেক্ট হিসাবে আমি যতদূর জানি এই রোবটটা এতদিন দাঁড়িয়ে ছিল এখন হাঁটানোর চেষ্টা করা হচ্ছে’।

 

https://www.youtube.com/watch?v=4g2yD-5oDvk

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ