,

উখিয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

download-114-290x170নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : কক্সবাজারের উখিয়ায় শাহনি (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া সদর স্টেশনের জামান হোটলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহিন শাহিন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কালু হাজীর ছেলে। তিনি উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

স্থানীয়রা জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সিকদার বিল এলাকার মো. কালু হাজীর ছেলে জাহাঙ্গীর ও তার অস্ত্রধারীদের এলোপাতাড়ি ছুরির আঘাতে কলেজ ছাত্র শাহিন গুরুতর আহত হয়। আহত শাহিনকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস