বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বৈধ হচ্ছেন অবৈধ বাংলাদেশি শ্রমিকরা

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে যাচ্ছে দেশটির সরকার। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সংসদে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক একটি ঘোষণা দিয়েছেন। তবে কবে নাগাদ  এ সিদ্ধান্ত কার্যকর হবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর দেশটির কুয়ালালামপুর, মালাক্কা, পাহাং, জোহর বাহরু, পেনাংসহ সব প্রদেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের মাঝে আনন্দ বিরাজ করছে।

তবে কার মাধ্যমে, কত টাকার বিনিময়ে, কিভাবে বৈধ হওয়া যাবে এমন নানা প্রশ্নের উত্তর এখনো অজানাই থেকে গেছে। বিগত বছরের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না যান, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।

বৈধতার ব্যাপারে এবার যাতে শ্রমিকরা দালালের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি হাইকমিশনে যোগাযোগ করে, সে অনুরোধ করা হয়েছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, ‘এবার বৈধ করার প্রক্রিয়ায় যেসব কোম্পানিকে দায়িত্ব দেয়া হবে, তাদের সঙ্গে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। কারণ বিগত সময়ে মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার ঘোষণায় দুই লাখ ৬৪ হাজার অবৈধ শ্রমিক বৈধ হলেও বাকি অনেকেই পাসপোর্ট ও টাকা ঠিক জায়গায় দিতে না পারায় বৈধ হতে পারেননি। অনেকেই প্রতারিত হয়েছেন।

এবার দালালরা সেই সুবিধা যাতে না নিতে পারে, সে জন্য বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে কাজে লাগানো যায়, সেটি এখন চিন্তাভাবনা করছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, সবাইকে অনুরোধ জানাব, কেউই যাতে দালালের শরণাপন্ন না হন।Male20160129053016

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে