বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকানো পুলিশরাই পেয়েছেন পদক
বিএনপি জামায়ত জোটের নাশকতাকারীদের গ্রেফতার ও নাশকতা প্রতিরোধে ভূমিকা পালনে পারদর্শী পুলিশ কর্মকর্তারা এবার পদক পেলেন। এছাড়া জঙ্গি দমনে প্রশসংনীয় তৎপরতা, চাঞ্চল্যকর হত্যা, যুদ্ধাপরাধ মামলা তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনেককেই পদক দেয়া হয়েছে। এর মধ্যে মরোণত্তর ৬ জনসহ ১৯ জনকে পুলিশ পদক(সাহসিকতা) ২৩ জনকে পুলিশ পদক (সেবা) রাষ্ট্রপতি পুলিশ পদক(সাহসিকতা)২০ জনকে এবং রাষ্ট্রপতি পুলিশ পদক(সেবা) ৪০ জনসহ মোট ১০২ জনকে পদক দেয়া হয়েছে।
জানা যায়, সিলেটের ওসমানী থানার সাবেক অফিসার ইনচার্য মোস্তাফিজুর রহমানকে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর দুই গ্রুপের সংঘর্ষের সময় মারা যাওয়ায়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেওয়ায় দারুস ছালাম থানার সাবেক এএসআই ইব্্রাহিম মোল্লাকে, ডাকাত ধরতে গিয়ে মারা যাওয়ায় ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকে, ফেন্সিডিলবহনকারী গাড়ি থামাতে গিয়ে মারা যাওয়ায় মেহেরপুর থানার কনস্টেবল আলউদ্দিন আহম্মেকে, র্যাব সদর দফতরের অপারেশ উইংয়ের মেজর মোঃ খালিদ হাসানকে গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হওয়ায়, টাঙ্গাইলের মডেল থানার হোগড়া ইউনিয়নের নন্দলাল গ্রামের ৫ সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে সাহসি ভূমিকার জন্য র্যাব ১২ এসআই মনিরুলকে পদক দেয়া হয়। হরতাল অবরোধের সময় অর্ধশতাধিক পিকেটারকে গ্রেফতার করে গুলশান থানার এসআই জাহিদুল ইসলাম জাহাঙ্গিরকে, বিএনপি জামায়াত জোট সড়ক অবরোধকারীদের প্রতিহত করতে গিয়ে মারত্মক আহত হওয়া এসআই হায়দার আলীকে, র্যাব ৫ এ কর্মরত এএসআই মোঃ আল এরমানকে হত্যা, ধর্ষণ ও অপরহণ মামলার ২০৭ আসামী গ্রেফতার করায়, ডিএমপির পরিবহন শাখার ড্রাইভার(কনস্টেবল) মোঃ মোর্শেদ আলমকে বিএনপি জামায়াত জোটের নাশকতার সময় দগ্ধ হয়েও জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে সরকারি পরিবহনটি রক্ষা করায়, ডিবির বোম ডিস্পোজাল ইউনিটের কনস্টেবল মোঃ জাহিদুর রহমানকে বোমের নমুনা সংগ্রহ করতে গিয়ে আহত হওয়ায়, রাজশাহী মেট্রোপলিট পুলিশের ডিসির(পূর্ব’র)বডিগার্ড কনস্টেবল মাহবুবকে জামায়াত শিবিরের নাশকতাকারীদের ধাওয়া করতে গিয়ে আহত হওয়ায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কনস্টেবল মোঃ মনির হোসেনকে ড্রেনে পড়ে যাওয়া একটি পথ শিশুকে উদ্ধার করায়, ফরিদপুর পুলিশের গোয়েন্দা শাখার কনস্টেবল মোঃ শৈকত হোসেন ডাকতির প্রস্তুতিকালে একজন ডাকাত ধরতে গিয়ে আাহত হওয়ায়, ডিএমপির পিওএমর এরকনস্টেবর মোঃ শাহিদুর রহমানকে গাবলতি পুলিশের এসআই ইব্রাহিম মোল্লাকে হত্যাকারী জঙ্গি মাসুদ রানাকে ধরে ফেলতে সক্ষম হওয়ায় পদক দেয়া হয়েছ্
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোঃ বায়েজিদ ডাকাত ধরতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোঃ শফিকুল হন ইসলাম জামায়াত শিবিরের হরতাল পালনের সময় নাশকতা নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হওয়ায়,অতিরিক্ত আইজি মোঃ মইনুর রহমান চৌধুরীকে পুলিশের নতুন ইউনিট গঠন. সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ পুলিশ বাহিনীতে বিশেষ ভূমিকা রাখার, স্পেশাল ব্রাঞ্চ(এসবি’র) ডিআইজি মাহবুব হোসেনকে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোটের নাশকতার অগ্রিম তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, যুদ্ধাপরাধীদের বিচারে আইন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে গোপন তথ্য দিয়ে সহযোগিতাসহ গোয়েন্দা তথ্য দিয়ে অরপাধী গ্রেফতারে ভূমিকা রাখায়, ঢাকা রেঞ্জের ডিআইজ এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে বিশ্ব ইজতেমা, ঈদ ও পূজার নিরাপত্তায় বিশেষ ভূমিকা ও হেফাজতে ইসলামের নাশকতা ঠেকাতে ভূমিকা রাকায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ কামরুল আহসানকে সিলেটে আলোচিত শিশু রাজন হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখিতে ভূমিকা রাখায়, র্যাব ৫ এর অধিনায় লেঃ কর্নেল মো. মাহবুবুল আলমকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ এ কে এম মফিউল ইললাম হত্যা মামলার ক্লু উদঘাটন ও আসামী গ্রেফতারের পাশাপাশি র্যাব ৫ এর কার্যক্রমে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, র্যাব সদর দফতরের (অপারেশনস) এর পরিচালক লেঃ কর্নেল একে এম আজাদকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, জাতীয় দিবসগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে।
অপরদিকে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে জঙ্গি গ্রেফতার, শীর্স সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভূমিকা রাখায়,রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাককে জঙ্গি হামলায় রংপুরে বিদেশীসহ ৫ জনকে হত্যার জঙ্গি সম্পৃক্ততার ক্লু উদঘাটন, মেট্টোলবোমা মেরে মানুষ হত্যার মামলার ক্লু উদঘাটনসহ চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের ভূমিকা রাখায়, পুলিশ হেডকোয়াটার্সের (এনসিবি) শাখার এআইজি মোঃ মাহবুবুর রহমান ভূইয়া নারায়নগঞ্জের সাত খুনের আসামী নুর হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা হামলা মামলার আসামী সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদসহ ১১ জনকে ইন্টার পোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি( কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামান ব্রাক্ষনবাড়িয়ার পুলিশ সুপার থাকার সময়ে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সাথে স্বাভাবিক রাখতে সক্ষম হন। পুলিশ হেডকোয়াটর্সে যোগদানের পর স্পেশাল ট্রাস্কফোর্স গ্রুপ(এসটিজি) গঠনের মাধ্যমে জঙ্গিদের ডাটাবেজ তৈরি ও সম্পত্রি রংপুর বিভাগে জঙ্গি হামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে ভূমিকা পালন করেন। এ কারণে তাকে পদক দেয়া হয়েছে। নওগার পুলিশ সুপার মোঃ মোজাম্মেসল হক বিএনপি জামায়াতের অবরোধেল ৯৬ দিন অররোধকারীদের গ্রেফতার ও অবরোধে যানবাহন চলাচলে স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন। এ কারণে তাকে পদক দেয়া হয়েছে।
এছাড়াও বহুল আলোচিত গাজিপুরের এসপি হারুন আর রশীদকে এবারও পদক দেয়া হয়েছে। ২০১৫ সালের ১১ জুন ৫ টি পেট্টোল বোম সহ ৪০ থেকে ৫০ জন বিএনপি জামায়াত সমর্থক গ্রেফতার ২১ আগস্ট মুক্তিযোদ্ধা মস্ত্রীর সভাস্থলে যুবলীগ নেতা হত্যা মামলার অসাামীদের গ্রেফতার এবং ২০১৪ সালের ২৭ ডিসেম্বর গাজিপুরে বিএনপির সমাবেশ প্রতিহত করার জন্য পদক দেয়া হয়েছে। তেজগাও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুপার সরকারকে জাতীয় সংসদের নিরাপত্তা নিশ্চিত, কোরবানীর ঈদে ছিনতাই হওয়া গরুভর্তি ট্রাক উদ্ধার, ডাকাত গ্রেফতারসহ বিএনপি জামায়াতের নাশকতাকারীদের গ্রেফতারে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে। এছাড়া র্যাব ১২ কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে মানবপাচারকারীদের গ্রেফতারে, পুলিশ হেডকোয়াটার্সের (এলআইসি) শাখার এডিশনাল এসপি এম এম হাসানুল জাহীদকে জঙ্গিবাদ নির্মূলে বিশ্লেষনের কারনে পদক দেয়া হয়। মিরপুরে জঙ্গি ঘাটি উদঘাটন ও জঙ্গি গ্রেফতার করার কারণে ডিবির (দক্ষিন) এডিসি সানোয়ারকে পদক দেয়া হয়েছে। হোসনী দালানে বোমা নিক্ষেপের ঘটনা উদঘাটন ও সংশ্লিস্ট জঙ্গিদের গ্রেফতারের কারনে ডিবির বোমা ডিস্ফোজাল টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ রহমতউল্লাহকে পদক দেয়া হয়েছে। এসবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নুরুল ইসলামকে যুদ্ধাপরাধ মামলার আসামী সালাউদ্দিন চৌধুরী অপরাধ তদন্ত করে তথ্য প্রমান সংগ্রহ ও গ্রেফতারে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে। যুদ্ধাপরাধ মামলার আসামী কাদের মোল্লার অপরাধের তথ্য উপাত্ত সংগ্রহ করে মামলার চার্জশিটে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে সিআইডির সহকারী পুলিশ সুপার মোঃ আঃ রাজ্জাককে। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের অপরাধ তদন্ত করে ট্রাইব্যুনালে চার্জশিট প্রদানে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে ডিএমপির অফিসার ইনচার্য মোঃ নুর হোসেনকে। নারায়নগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার তদন্ত করে ক্লু উদঘাটন ও আসামীদের গ্রেফতারে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে নারায়নগঞ্জ জেলা ডিবির ইন্সপেক্টর মোঃ মামুনুর রশী; মন্ডলকে। গুলশানে ইতালিয়ান নাগরিক সিজারে তাবেল্লার মামলা তদন্ত করে আসামী গ্রেফতারে ভূমিকা রাখায় পদক দেয়া হয়েছে ডিবির ইনপেক্টর মোঃ জেহাদ হোসেনকে। চেকপোস্টে তল্লাসী চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রুপের দুটি চক্রকে গ্রেফতারে অববান রাখায় র্যাব ৭ এর মেজর মোঃ মোজাম্মেল হককে, কয়েকটি অপরাধের ঘটনায় ক্লু উদঘাটন করে অপরাধীদের গ্রেফতারের কারণে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার উপ পরিচালক মেজর মোঃ মোস্তাফিজুর রহমানকে, জলদস্যু দমনে ভূমিকা রাখায় র্যাব ৬ এর লেঃ কমান্ডার মোহাম্মদ মাহফুজুল ইসলামকে পদক দেয়া হয়েছে। সন্ত্রাসী গ্রেফতার অস্ত্র উদ্ধারে ভূমিকা রাখায় র্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদকে, পুলিশ কনস্টেবল থেকে চাকুরীচ্যুত হয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলা কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করায় ময়মনসিংহ গৌরিপুর সার্কেলের এএসপি মোঃ আকতারুজ্জামকে পদক দেয়া হয়েছে। জামায়াত শিবির গ্রেফতার, পেট্টোল বোমাসহ বিপুল পরিমনা অস্ত্র উদ্ধার এবং ৭৭ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করায় চট্টগ্রামের সিতাকুন্ড থানার অফিসার ইনচার্য মোঃ ইফতেখারকে, বনদস্যু ও বাঘ হত্যাকারী গ্রেফতার করায় খুলনার কয়রা থানার অফিসার ইনচার্য হরেন্দনাথ সরকারকে, জামায়াত শিবির গ্রেফতার এবং পেট্টোল বোমা উদ্ধার করায় রাজধানীর তেজগাও থানার অফিসার ইনচার্য মাজাহারুল ইসলামকে পদক দেয়া হয়েছে। খুলানার আলোচিত শিশু রাকিব হত্যার আসামীদের গ্রেফতারে এসআই মোস্তাক আহম্মেদকে, ক্লুলেস হত্যা মামলার ক্লু উদঘাটন করে আসামী গ্রেফতারএবং ডাকাত গ্রেফতার করায় মনমনসিংহ জেলা গোয়েন্দা শাকঅর এসআই মফিজুল ইসলামকে, পেট্টোল বোমা নিক্ষেপের মামলায় আসামী গ্রেফতার করায় ডিএমপির এসআই দীপক কুমারকে, মূর্তি উদ্ধার ও আসামী গ্রেফতার করায় চট্টগ্রাম সীতাকুন্ড থানার এসআই মোজাম্মেল হককে, হত্যা মামলার আসামী গ্রেফতার, মলমপার্টি গ্রেফতার করায় ডিবির এসআই মোতাহার হোসেনকে, বাসে পেট্টোল বোমা নিক্ষেপকারী এবং হরতাল পালনকারী শিবির ক্যাডারদের গ্রেফতার করায় কুমিল্লা জেলা ডিবির এসআই মোহাম্মদ শাহ কামাল আকন্দকে, নাশকতাকারীদের হামলায় আহত হয়েও আসামী ধরিয়ে দেওয়ায় ডিএমপির ট্রফিক সার্জেন্ট গোলাম মাওলাকে, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে গিয়ে আহত হওয়ায় র্যাব ৫ এর নায়েক মোঃ নুর হোসেনকে মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে গিয়ে আহত হওয়ায় খুলনার দিগলিয়া থানার কনস্টেবল বিপিন চাদ অধিকারীকে এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ও মাদক উদ্ধার করায় র্যাব ১৩ কনস্টেবল মোঃ গোলাম রব্বানীকে রাস্ট্রপতি পুলিশ পদক(সাহসিকতা) দেয়া হেয়ছে।
বিএনপি জামায়াতের অবরোধের সময় মহাসড়কগুলোতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখায় হাইওয়ে রেঞ্জের ডিআইডি মল্লিক ফকরুল ইলসালমকে, রংপুরে জঙ্গি হামলার ক্লু উদঘাটন ও জঙ্গিদের গ্রেফতারে ভূমিকা রাখায় রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ন কবিরকে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখার জঙ্গি কার্যক্রমের নিয়ন্ত্রন, একিআইএসের জঙ্গি হামলার পরিকল্পনা নৎসাত করার ভূমিকা রাখায় র্যাবের অতিরিক্ত মহা পরিচালক (অপারেশনস) কর্নেল জিয়্উাল আহসানকে, বিএনপি ও জামায়াত জোটের নাশকতামূলক কার্যক্রমের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাদের প্রতিরোধে ভূমিকা রাখায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর চাপাইনবাবগঞ্জে ব্যাপক নাশকতা দমনে ভূমিকা রাখায় চাঁপাইনবাবগঞ্জের এসপি বশির আহম্মেদকে , মেট্টোল বোমা উদ্ধার ও নাশকতাকারীদের গ্রেফতারে ভূমিকা রাখায় লালবাগের ডিসি মফিজ উদ্দিন আহম্মেদকে, মিরপুর এলাকায় পুলিশ হত্যার ক্লু উদঘাটন, জঙ্গি হামলা প্রতিহতসহ অস্ত্র ও মাদক উদ্ধারে ভূমিকা রাখায় মিরপুরের ডিসি কাইয়ুমুজ্জামানকে, দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার ক্লু উদাঘাটনে ভূমিকা রাখায় কিশোরগঞ্জের এসপি মোঃ আনোয়ার হোসেনকে, ন্যাশনাল ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই মামলার আসামী গ্রেফতার ও শরিয়ত পুরে কমিউনিটি পুলিশং ফোরাম গঠনে ভূমিকা রাখায় শরিয়ত পুরের এসপি সাইফুল্লাহ আল মামুনকে , বিএনপি জামায়াত জোটের নাশকতা প্রতিরোধে ভূমিকা রাকায় নোয়াখালির এসপি মোঃ ইলিয়াশ শরীফকে, কমিউনিটি পুলিশং ফোরাম কার্যক্রমে ভূমিকা রাখায় যশোরের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানকে, চট্টগ্রাম রেল পুলিশের উন্নয়নে ভূমিকা রাখায় রেল পুলিশের এসপি মোঃ নজরুল ইসলামকে, ফরিদপুরের রুপালি ব্যাংকের টাকা চুরির সহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারসহ আইন শৃুঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ভূমিকা রাখায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জামিল হোসেনকে পদক দেয়া হয়েছে।










