,

প্রতিবেশীর হক আদায়ে ইসলাম

o-neighbors-facebook-400x274মানুষ সমাজবদ্ধজীব। মানুষে মানুষে মিলে এ সমাজের বিনির্মান। তাই ইসলাম ধর্মে ব্যক্তির পাষ্পরিক আচার-আচরণ, প্রতিবেশীর হক আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এ প্রসঙ্গে হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতিবেশী যার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে জান্নাতে যাবে না।’ (মুসলিম)।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জিবরাঈল (আ.) আমাকে প্রতিবেশী সম্পর্কে এত অধিক উপদেশ দিতে লাগলেন যে, আমি ভাবলাম শিগগিরই তাকে (প্রতিবেশীকে) ওয়ারিশ বা উত্তরাধিকারী বানাবেন।’ (বোখারি)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার একজন সাহাবি রাসুলুল্লাহ (সা.) এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ! আমি ভালো কী মন্দ তা কীভাবে বুঝব? নবী করিম (সা.) উত্তরে বলেন, ‘যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে, অমুক লোকটি ভালো, তখন তুমি ভালো, আর যখন তুমি তোমার প্রতিবেশীকে বলতে শুনবে, অমুক লোকটি ভালো নয়, তখন তুমি সত্যিই ভালো নয়।’ (ইবনে মাজা)।

আবদুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি তার বন্ধুর সঙ্গে ব্যবহারে উত্তম, আল্লাহর কাছে সে বন্ধুদের মধ্যে উত্তম এবং প্রতিবেশীর প্রতি যে উত্তম, আল্লাহর কাছে সে প্রতিবেশীদের মধ্যে উত্তম।’ (তিরমিজি)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কোনো একদিন এক মজলিসে সাহাবায়ে কেরামের এক জামাতে উপস্থিত ছিলেন। তখন রাসুল (সা.) এরশাদ করেন, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ এবং কে নিকৃষ্ট আমি কি তা বলব? সবাই চুপ রইলেন। রাসুল (সা.) তিনবার জিজ্ঞেস করলেন। মজলিস থেকে এক সাহাবি বলে উঠলেন, ইয়া রাসুলুল্লাহ! আপনি আমাদের তাদের সম্পর্কে বলুন, তখন রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তির উপকারের আশা করা যায় এবং যে ব্যক্তির অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়, সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং যার দ্বারা উপকারের আশা করা যায় না এবং অপকার থেকেও নিরাপদ হওয়া যায় না, সে তোমাদের মধ্যে নিকৃষ্ট অধম।’ (বোখারি ও মুসলিম)।

রাসুল (সা.) বলেন ‘পাড়া-প্রতিবেশীকে উপোস রেখে যে পেটপুরে খায়, সে প্রকৃত মুসলমান নয়।’ (মেশকাত)।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘আল্লাহর শপথ, ওই ব্যক্তির ঈমান নেই! আল্লাহর শপথ, ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমান রাখে না! ‘জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলুল্লাহ! কে সেই ব্যক্তি? রাসুল (সা.) বলেন, ‘যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না।’ (বোখারি ও মুসলিম)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ