বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত না খেয়ে ৫৫ থেকে এখন ৩৭ কেজি ’

113110_15-Amrita-Khan-1অমৃতা খান। নাচ ও বিজ্ঞাপনচিত্র দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও টানা বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার প্রথম চলচ্চিত্র ‘গেইম’ মুক্তি পায় গত বছর। বর্তমানে রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’ নামে নতুন একটি ছবিতে কাজ করছেন। এ ছবিতে তার নায়ক রোজ। এ ছবিসহ চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু

কেমন আছেন? এখন কোথায়(সাক্ষাৎকার নেয়ার সময়)?
আমি ভালো আছি। এখন ধানমন্ডি ২৭ নাম্বারের একটি জিমে ব্যায়াম করছি। সময় পেলেই সকাল ৮টা থেকে টানা ১১টা পর্যন্ত ব্যায়াম করি। আর সে সূত্রে ওজন কমিয়ে ৫৫ কেজি থেকে এখন ৩৭ কেজিতে এসেছি। ওজন বাড়লে আমার ভালো লাগে না। আর এখন তো সাতদিনে একবার ভাত খাওয়া হয় আমার।

এ পর্যন্ত কতগুলো ছবিতে কাজ করা হয়েছে আপনার?
অভিনয় থেকে প্রায় দেড় বছর দূরে ছিলাম। মাঝে কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গিয়েছিলাম। তবে অল্প সময়ে ছয়টি ছবিতে অভিনয় করেছি। এরমধ্যে তিনটি মুক্তি পেয়েছে। আমার কাজ করা ছবিগুলো হচ্ছে রায়হান মুজিবের ‘ময়না পাখির সংসার’, ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা-দিওয়ানা’, ইস্পাহানি আরিফ জাহানের ‘গুন্ডা দ্য টেররিস্ট’, রাজু আহমেদের ‘অসম প্রেম’, রয়েল-অনিকের ‘গেইম’ এবং সাইফ চন্দনের ‘টার্গেট’। এরমধ্যে বর্তমানে ‘ময়না পাখির সংসার’ ছবির কাজ করছি।

‘ময়না পাখির সংসার’ ছবিতে অনেকদিন পর কাজ করছেন। এ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন?
নরসিংদীতে এ ছবির টানা কাজ করে আসলাম। ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। সেখানে গ্রামের ভাষায় গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে কাজ করতে হচ্ছে। পরিচালক রায়হান মুজিব ভাইও কাজে সহযোগিতা করছেন। আর রোজ নায়ক হিসেবে বেশ ভালো। গ্রামের চরিত্র করতে গিয়ে ঝাড়– দিয়ে উঠান পরিষ্কার করার দৃশ্য করতে হয়েছে। এ দৃশ্যের শুটিংয়ের সময় আমার অবস্থা দেখে তো গ্রামের লোকদের হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়। কারণ, এমন কাজে আমি অভ্যস্ত না। আর আমার গ্রামের ছবিতেও অভিনয় করা হয়ে ওঠেনি। তবে আমার কাছে মনে হয়েছে, এ ছবিটিতে নায়িকা হিসেবে আমাকে যথেষ্ট জায়গা দিয়েছেন পরিচালক। আর ছবির গল্পটিও বেশ ভালো। খুব শিগগিরই বাকি কাজ শুরু হবে।

অন্য ছবিগুলোতে কি তাহলে নায়িকা হিসেবে জায়গা পাননি ?
সব ছবির বিষয় কিন্তু এক না। এই যেমন ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা-দিওয়ানা’ ছবিতে আমাকে নায়িকা হিসেবে তেমন গুরুত্ব দেয়া হয়নি। আর নতুন এ ছবিতে বেশ গুরুত্ব পাচ্ছি। তাই ‘ময়না পাখির সংসার’ ছবিতে ময়না চরিত্রটি নিয়ে আমি বেশ আশাবাদী।

‘গেইম টু’ ছবিতে আপনাকে কেনো নায়িকা হিসেবে নেয়া হলো না? এর পেছনে কোনো কারণ আছে কি ?
‘গেইম’ ছবিতে আমি অভিনয় করেছি। কিন্তু ‘গেইম টু’ ছবিতে আমাকে নেয়া হলো না কেনো জানি না। এটা পরিচালকের ব্যক্তিগত ব্যাপার। আমার সঙ্গে এই ছবি নিয়ে কেউ কথা বলতে আসেনি। আর এই ছবির কাজ শুরু হচ্ছে খবরটাও পরে জেনেছি। তবে একটা হিট ছবি হবার পর তার সিক্যুয়াল হয় বলে জানি। ‘গেইম’ তো হিট ছবি ছিল না, তাহলে এটার সিক্যুয়াল কেনো নির্মাণ হচ্ছে তা বুঝতে পারছি না। যাই হোক, তারপরও এ ছবির জন্য শুভ কামনা রইলো।

ছবিতে অভিনয়ের বাইরে অন্য কোনো কাজ কি করছেন?
ছবিতে অভিনয়ের বাইরে নিয়মিত নাচের অনুষ্ঠানে পারফরম করছি। আগেও নাচ করতাম, এখনও সময় পেলে নৃত্যশিল্পী হিসেবে ভালো অনুষ্ঠানে অংশ নেয়া হয়। তবে নাটকে অভিনয় করতে চাই না। কারণ বড়পর্দাতে যেহেতু কাজ শুরু করেছি, তাই ছোটপর্দায় এখন আর মুখ দেখাতে চাই না। এখন টার্গেট শুধুই বড়পর্দা।

পড়াশুনার খবর কি ?
এইতো ধানমন্ডির একাডেমিয়া থেকে এ লেভেল দিব। তবে শুটিং থাকার কারণে আবারও একটু পড়াশুনার সমস্যা হচ্ছে। অবশ্য ২০১৭ সালে এ লেভেল শেষ করার ইচ্ছে আছে।

ভবিষৎতে কার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে?
আমি বেশ কয়েকজন নায়কের সঙ্গে কাজ করেছি। তবে ‘ময়না পাখির সংসার’ ছবিটি করতে এসে মনে হয়েছে রোজ সবচেয়ে ভালো সহশিল্পী। নায়ক হিসেবে শুধু না, ভালো অভিনয়ও করে রোজ। সে আমার ভালো বন্ধুও। আমি চলচ্চিত্রে যদি বেশ নাম করতে পারি তাহলে রোজকে নিয়েই কাজ করার ইচ্ছে আছে।

এখন তো নতুন করে কাজ শুরু করেছেন- চলচ্চিত্র নিয়ে সামনে পরিকল্পনা কি?
কাজ শুরু করার পর বেশকিছু ছবির প্রস্তাব পাচ্ছি। তবে আমি এখন নতুনভাবে এগুতে চাই। প্রথমেই চিন্তা করেছি ভালো পরিচালকের ছবিতে কাজ করব। এছাড়া ছবির নায়ক কে থাকছে এটাও আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। বুঝেশুনে সামনের কাজগুলো করতে চাই।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে