,

ক্যাটরিনার চুল রংয়ের পিছনে খরচ ৫৫ লাখ রুপি!

9বিনোদন ডেস্ক : চরিত্রের জন্য একেবারে মাপমতো চেহারা তৈরি করতে চান সব শিল্পী। এ জন্য অনেক সময় তাঁদের বেশ খানিকটা ত্যাগ স্বীকার করতে হয়, আবার মাঝেমধ্যে বড় ধরনের ধাক্কা যায় নির্মাতাদের ওপর দিয়ে। কারণ, খরচাপাতির একটা বিষয় তো মাথায় রাখতেই হয়। ‘ফিতুর’ ছবিতে চুলে লালচে আভা নিয়ে আসতে ক্যাটরিনার কত খরচ হয়েছে, জানলে চোখ কপালে উঠে যাবে যে কারো। মিসমালিনী বিস্তারিত খবরে জানিয়েছে, পুরো ৫৫ লাখ রুপি গুনতে হয়েছে নির্মাতাদের—এই রূপসজ্জার জন্য!
চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশনস’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফিতুর’। ফিরদৌস জান নাকভী নামের এক কাশ্মীরি কন্যার চরিত্রে এই ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে, বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। ছবির জন্য ঠিক যেমন চুলের রং চাইছিলেন, তেমন রং করে দেওয়ার জন্য দেশে নাকি কাউকেই পাওয়া যায়নি। কিন্তু একদম ঠিকঠাক ‘লুক’ না পেলে ক্যাটরিনার তো আর চলবে না। তাহলে?
এ জন্য ক্যাটরিনা গিয়ে হাজির হয়েছেন লন্ডনের একজন বিশেষজ্ঞের কাছে। আর এ জন্য স্বাভাবিকভাবেই তিনি উড়াল দিয়েছেন ভিআইপি উড়োজাহাজে। গিয়ে থেকেছেন পাঁচতারকা হোটেলে। সঙ্গে গিয়েছেন তাঁর ম্যানেজার। শুধু তাই নয়, চুলের এই রঙের বিষয়টি এমন ছিল না যে একবার গিয়ে রং করিয়েই শেষ! একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বেশ কয়েকবার লন্ডন যাতায়াত করতে হয়েছে তাঁকে। সবশেষ আর কি, খরচের তালিকা ধরিয়ে দিয়েছেন নির্মাতাদের হাতে। সেটা দেখে তাঁদের মাথায় হাত দিয়ে বসে থাকলেও আর কিছু করার উপায় ছিল না।
ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের আগ দিয়েই বড়পর্দায় আসছে অভিষেক কাপুরের ‘ফিতুর’। দেখা যাক, এত খরচাপাতি করে চুল রাঙানো কাজে দেয়, নাকি সব বিফলে যায়! এ তো দর্শকই নির্ধারণ করে দেবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা