,

আপনিও পারবেন শাহরুখের সঙ্গে ভিডিও চ্যাট করতে

shahrukh-khanবলিউডের কিং খান শাহরুখ সব সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিজের সিনেমার খবর থেকে শুরু করে ব্যক্তিগত ছবিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। এবার সেই যোগাযোগ আরও জীবন্ত হতে চলেছে। জানা গেছে, ‘ফেম’ নামে একটি ভিডিও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে  ভিডিও চ্যাটের মাধ্যমে ভক্তদের আরও কাছাকাছি আসতে যাচ্ছেন শাহরুখ। বলিউড বাদশাহ শাহরুখের মতে, ভক্তদের কারণেই তিনি আজ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। তারাই তাঁকে দিয়েছে বলিউডের বাদশাহর খেতাব। সেই কারণে ভক্তদের সঙ্গে একটা নিয়মিত যোগাযোগ রাখেন শাহরুখ খান। প্রতি বারের মতো এবারেও তিনি উত্তর দেবেন ভক্তদের অফুরন্ত প্রশ্নের। ভাগ করে নেবেন ভক্তদের সঙ্গে তাঁর জীবনদর্শন। তাঁদের সঙ্গে কথা বলবেন। তাঁদের কথা শুনবেনও। তবে সমালোচকদের ধারণা, এ সবই নাকি শাহরুখ খানের একটা নতুন প্রচারণার অংশ। তার বেশি আর কিছুই নয়। টাকার জন্য অভিনেতা এই ভাবে জনপ্রিয় করতে চাইছেন সামাজিক ভিডিও ফোরাম ‘ফেম’কে। এই প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এমনিতেই সবার সঙ্গে যোগাযোগ রাখাটা খুব সহজ হয়। ফেম এবার সেই একই কাজ ভিডিওর মাধ্যমে করার ব্যবস্থা নিয়ে এল। ব্যাপারটা নিঃসন্দেহে দারুণ! ফেম এর মাধ্যমে আপনারা আমাকে আমার টুইটার @iamsrk অ্যাকাউন্টেই পাবেন। আসুন, গল্প করা যাক।’ এভাবেই ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন সেরা রোমান্টিক অভিনেতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে