,

পিকনিকে বিষাক্ত মদপান, ৩ জনের মৃত্যু

nauga+jugantor_2319নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে পিকনিকে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের লখাই মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭), একই গ্রামের পুকরা মন্ডলের ছেলে হোসেন আলী (৩২), এবং এনায়েতপুর গ্রামের সোলোমান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে ৮/১০জন যুবক মিলে পিকনিক করেন। খাওয়া-দাওয়া শেষে তারা মদ পান করে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী ও হোসেন আলী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মজিদের মৃত্যু হয়। অসুস্থদের মধ্যে সুমন মণ্ডল, উজ্জল হোসেন ও মোসলিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ