,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ কেজি গাঁজা ও ৬৩ বোতল হুইস্কি উদ্ধার

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলকায় ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্য অভিয়ানে ১৪ কেজি গাঁজা ও ৬৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে। আজ শনিবার ভোরে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে জেলার আখাউড়া উপজেলার মিনারকোট সীমান্ত এলাকায় ঘাগুটিয়া বিওপির হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এছাড়াই একই সময়ে বিজয়নগর উপজেলার মহেষপুর সীমান্ত এলাকায় চন্ডিদ্বার বিওপির হাবিলদার মো. আতিয়ার রহমানের এর নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান. সীমান্তের মাদক চোরাচালন প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।23-1-2016

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা