বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে স্কুলগুলোতে হামলার হুমকি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহে একটি বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞের জন্য দায়ী তালেবানের একটি উপদল সারা দেশের স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে। শুক্রবার এক নতুন ভিডিও বার্তায় তারা বলেছে, এসব স্কুল আল্লাহ’র আইন চ্যালেঞ্জকারী লোক তৈরি করছে।

এই ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে তা তেহরিক-ই-তালেবান পাকিস্তানির (টিটিপি) আনুষ্ঠানিক মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করা হয়নি। ভিডিওতে খলিফা ওমর মনসুরের ছবি রয়েছে। তার নেতৃত্বাধীন অংশটি গত বুধবার বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চরসাদ্দা এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ে ভারী অস্ত্রসজ্জিত বন্দুকধারীরা ঢুকে পড়ে গুলি চালায়। এতে ২১ জন নিহত হয়। এ ঘটনা ২০১৪ সালে পেশোয়ারে একটি স্কুলে হামলার ঘটনা মনে করিয়ে দেয়। ওই হামলার দায়ও স্বীকার করে মনসুরের অংশ।

শুক্রবার প্রকাশিত নতুন ভিডিওতে মনসুর বলেন, তার নেতৃত্বাধীন অংশ বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। কারণ এখান থেকে আইনজীবী, সামরিক কর্মকর্তা ও পার্লামেন্ট সদস্য তৈরি করছে যারা সবাই মহান আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছেন।

তিনি বলেন, সশস্ত্র সৈন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করার পরিবর্তে ‘আমরা এ ধরণের লোক উৎপাদকারী এসব নার্সারিগুলোকে লক্ষ্যবস্তু করবো।’

তিনি বলেন, ‘আমরা সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহতভাবে হামলা চালাবো। কারণ এগুলো নীতি বিসর্জনকারী ব্যক্তি উৎপাদনের ভিত্তি। আমরা এসব ভিত্তিগুলোকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করবো।’

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে একটি স্কুলে হামলার পরও মনসুর একই ধরণের একটি ভিডিও প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, পেশেয়ারের ওই স্কুলের মত এসব স্কুলও জেনারেল, ব্রিগেডিয়ার ও মেজর তৈরি করছে যারা অনেক যোদ্ধাকে হত্যা ও গ্রেফতার করছে। সূত্র : বাসস2016-01-22_6_287511

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে