,

ট্রাইবুনালে খারিজ সানির ‘মস্তিজাদে’

বিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ঘোর বিপাকে সানির ‘মস্তিজাদে’৷ ছবির প্রোমোতেই আঁচ পাওয়া গিয়েছিল, ছাড়পত্র পাওয়া নিয়ে এ ছবি যথেষ্ট মাথাব্যাথার কারণ হতে পারে প্রযোজকের৷ বাস্তবেও দেখা গেল তাই৷ ৩৬ বছরে এই প্রথমবার ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনালে খারিজ হল কোনও সিনেমা৷

সানি লিওন অভিনীত এ ছবি আদ্যন্তে অ্যাডাল্ট কমেডি৷ ছবির প্রোমো থেকে সংলাপে যে ধরনের তাতে ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয় ছিলই৷ ফিল্ম ডিভিশনের একজামিনিং কমিটি ইতিমধ্যেই ছবিটিকে খারিজ করেছিল৷ বাধ্য হয়ে প্রযোজর প্রীতিশ নন্দী রিভাইজিং কমিটির দ্বারস্থ হন৷ সেখানেও বদলায়নি ভাগ্যরেখা৷ শেষমেশ এই ট্রাইবুনালের চৌকাঠে গিয়ে দাঁড়াতে হয় তাঁকে৷ কিন্তু এখানেও একই ফলাফল৷ ট্রাইবুনালও ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ৷ আপাতত আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও রাস্তা থাকল না ছবিটির সামনে৷

রাজ কুমার কোহলির ‘জানি দুশমন’ ছবিটি এরকম ভাগ্যবিপর্যয়ের মুখে পড়েছিল৷ ৩৬ বছর আগে সে ছবিটিকেও ছাড়পত্র দিতে নারাজ হয়েছিল ট্রাইবুনাল৷ একই ভাগ্যবিপর্যয় সানির ‘মস্তিজাদে’র ক্ষেত্রেও দেখা গেল৷ এখন আদালতের ফয়সালার উপরই ঝুলছে অ্যাডাল্ট কমেডির ভাগ্য৷

sunny

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা