,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার

images 22ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় এক নারী,  বিষাক্ত পদার্থ পান করে এক যুবকের মৃত্যু হয়েছে এবং এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের শাহীনুর আক্তার (৪০), সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের বিলকিছ আক্তার (২৪) এবং আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে মালু মিয়া (৩০)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল রহমান জানান, সকাল ৯টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শাহীনুর আক্তার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, সকাল ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে বিলকিছ আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাসুর আমির আলীকে আটক করেছে পুলিশ।দুই সন্তানের জননী বিলকিছের পরিবারের দাবি, যৌতুকের জন্য নির্যাতন করে বিলকিছকে তাঁর স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে।এদিকে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় বিলকিছ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শরীফ জানান, উপজেলার নারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে সকাল সাড়ে ৮টার দিকে মালু মিয়ার (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। বিষাক্ত পদার্থ পান করে ওই যুবক আত্মহত্যা করেছে বলেও জানিয়েছেন ওসি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা