,

চতুর্থ দিনে পাবনায় বাস ধর্মঘট, দুর্ভোগ চরমে

photo-1453517178পাবনা : পাবনা-ঢাকা রুটে চারদিন ধরে চলছে বাস ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

গত বুধবার সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ধর্মঘট চলায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে হতাশ হতে হচ্ছে অনেক যাত্রীকে। কেউ কেউ নছিমন, করিমনে করে জেলার নগরবাড়ী যাচ্ছে। সেখান থেকে নৌপথে আরিচা হয়ে ঢাকা যাচ্ছে। আবার কেউ কেউ নাটোরের বনপাড়া যাচ্ছে। সেখান থেকে ঢাকায় যাচ্ছে।

বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে গত ১২ জানুয়ারি রাজদূত পরিবহনের একজন শ্রমিকের সঙ্গে শাহজাদপুরের এক শ্রমিকের কথাকাটাকাটি হয়। এর জের ধরে গত ১৩ জানুয়ারি শাহজাদপুরের শ্রমিকরা পাবনার অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। এর পর থেকে নাটোরের বনপাড়া হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচল করছিল বেশ কিছু বাস।

দীর্ঘ ১০ দিনে এই সমস্যার সমাধান না হওয়ায় বুধবার সকাল ৬টা থেকে সব মালিক তাঁদের ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, আজ শনিবার পাবনা ও শাহজাদপুরের বাসমালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা