,

‘শারীরিক সম্পর্কের আগে পুলিশকে জানাতে হবে’

sharirik-p-400x224আন্তর্জাতিক ডেস্ক :ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, এমন একজন ব্রিটিশ নাগরিকের প্রতি সেদেশের আদালত আদেশ দিয়েছে যে, কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অন্তত ২৪ ঘণ্টা পূর্বে তাকে পুলিশকে জানাতে হবে।

সেখানে সেই নারীর নাম, বয়স এবং ঠিকানাও জানাতে হবে। না হলে তাকে পাঁচবছরের জন্য কারাগারে যেতে হবে। আইনগত কারণে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও, ২০১৫ সালে তিনি সেই অভিযোগ থেকে মুক্তি পান। কারণ তিনি আদালতে প্রমাণ করতে পেরেছেন যে, ওই নারীর সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল।

কিন্তু এ ধরণের অপরাধ প্রতিরোধে সম্প্রতি যুক্তরাজ্যে জারি করা একটি আইনের মাধ্যমে তার উপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।
আইনে বলা হয়েছে, শারীরিক সম্পর্ক করার পরিকল্পনা করা হচ্ছে, এমন নারীর নাম, ঠিকানা, ও জন্মতারিখসহ অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে। এছাড়া তার ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নিজের বাসা বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে হলেও আগেভাগে তা পুলিশকে জানাতে হবে।
যৌন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আছে বা জড়িত হওয়ার সম্ভাবনা আছে, এমন যে কারো উপর পুলিশের অনুরোধে ব্রিটেনের ম্যাজিস্ট্রেটরা এই আইন প্রয়োগ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা