,

মেয়েদের মন পাওয়ার উপায় জানাবেন প্রিয়াঙ্কা

Priyanka-Chopra-Cute-Smileবিনোদন ডেস্ক : কোনও একজন মেয়ে তার ফার্স্ট ডেটে ঠিক কী চায়? কোন কোন জিনিস তাকে পুরুষের দিকে আরও আকর্ষিত করে? কেন কোনও সম্পর্কে ক্যাট ফাইট হয়? এ সব প্রশ্ন অনেক পুরুষেরই মনে আসে। কিন্তু সাহস করে বিপরীতজন জিজ্ঞাসা করা যায় না। যদি ঝগড়া হয়? কিন্তু এই ঝগড়াই বা কেন হয়? এটাও একটা শক্ত প্রশ্ন। এ সবেরই জবাব দেবেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এই ধরনের বেশ কিছু প্রশ্ন তালিকাভুক্ত করেছেন। যেই প্রশ্নগুলি সাধারণত পুরুষের মনে আসে, কিন্তু মুখে আসে না। তারই জবাব দেবেন তিনি। প্রিয়াঙ্কা তাঁর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। শোয়ের হোস্ট তিনিই। প্রিয়াঙ্কার এই শো আসবে ২২ জানুয়ারি থেকে। তবে টেলিভিশনে নয়। এটি একটি মোবাইল সিরিজ়। নাম ‘ইটস মাই সিটি।’ প্রথমে সাসপেন্স রাখলেও পরে তা খোলসা করেছেন প্রিয়াঙ্কা। শোয়ে এখনকার চার মেয়ের কথা দেখা যাবে। তার একটি আভাসও দিয়েছেন প্রিয়াঙ্কা। প্রকাশ করেছেন একটি ভিডিও।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা