বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টপঅর্ডারকে দুশলেন মাশরাফি

2016_01_22_20_24_48_ZURtoyh7wHxEF0w7F9RvsfkXAYqL2z_originalস্পোর্টস ডেস্ক : তৃতীয় টি২০ ম্যাচের তুলনায় শেষ ম্যাচে একটু কমই রান করেছিল সফরকারী জিম্বাবুয়ে। তারপরও ১৮০ রান তাড়া করতে নেমে ১৮ রানে হার মেনেছে স্বাগতিক বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল হেরেছে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজটি ছিল বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। তবে এই পরীক্ষা-নিরীক্ষার সিরিজে সফল হতে পারেনি বাংলাদেশ। উল্টো সফরকারীদের কাছে শেষ দুটি টি২০ ম্যাচ বেশ খানিকটা চাপে পড়ে হেরেছে টাইগাররা।

শেষ ম্যাচের হার প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘১৮০ রান তাড়া করতে গিয়ে প্রথম ৩ ওভারে ৪ উইকেট পড়ে গেলে ম্যাচ জয়ের সম্ভাবনা কমে যায়। তারপরও ইমরুল ও রিয়াদ খুব ভালো খেলছিল। কিন্তু ইমরুল আউট হওয়ায় আবার পেছনে পড়ে যাই। তারপরও রিয়াদ-সোহানের জুটিটা হয়েছিল। তবে প্রথমেই চার উইকেট পড়ে যাওয়ায় ব্যাকফুটে চলে যাই আমরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি।’

শেষ টি২০ ম্যাচের উইকেট অনেক ভালো ছিল। যে কারণে প্রতিপক্ষ দলের হ্যামিল্টন মাসাকাদজা দুর্দান্ত ব্যাটিং করেছেন। মুতামম্বি ও ওয়ালার কম যাননি। অথচ সেখানে বাংলাদেশের টপঅর্ডার পুরোপুরি ব্যর্থ। তারপরও মাহমুদুল্লাহর ভালো ব্যাটিংয়ে দল প্রায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিল বলে মনে করেন মাশরাফি।

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শেষ টি২০ ম্যাচের উইকেট অনেক ভালো ছিল। এজন্য আমাদের ব্যাটসম্যানরা ওভারএক্সাইটেড হওয়াই প্রবলেম হয়েছে। আমার মনে হয়, উইকেট যত ভালোই হোক, শুরুতে গিয়ে একটু সেট না হয়ে ব্যাটসম্যানদের মারা কঠিন। আজ (শুক্রবার) দলের সবাই একটু দ্রুত শট খেলেছে। তারপরও রিয়াদ খুব ভালো ব্যাট করেছে। আমরা জয়ের কাছাকাছি গিয়েছিলাম। যদি উইকেট থাকত বা শেষ ওভারে ১৫-১৬ রান দরকার হতো, আর আমাদের হাতে একজন স্বীকৃত ব্যাটসম্যান থাকলে ম্যাচটা অন্যরকম হলেও হতে হতো। তবে শেষদিকে বোলাররা থাকায় তারা চাপে পড়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান