,

চট্টগ্রাম পুলিশ কমিশনার শাস্তির সুপারিশ করেছেন তিন এসআইর বিরুদ্ধে

cmp_2077সাউন্ড বক্সের ভেতরে ইয়াবা রেখে এসএ পরিবহনকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তিন উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করছেন মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। তিনি মঙ্গলবার রাতে এ সুপারিশ করেন। সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, ‘ইয়াবা উদ্ধারের ঘটনা তদন্ত করে অভিযানকারী পুলিশের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণ হওয়ায় আমি তাদের শাস্তির সুপারিশ করেছি। এর মধ্যে একজন অফিসার সিএমপির হওয়ায় তার বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।’ অভিযুক্ত তিন এসআই হলেন—সিআইডির এসআই শেখ সজীব ও জুয়েল সরকার ও নগর পুলিশের এসআই শাহাদাত হোসেন।  সিএমপি সূত্রে জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর নগরীর কাজীর দেউড়িস্থ এসএ পরিবহন কাউন্টারে কোতয়ালি থানা এবং ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি সাউন্ড বক্সের ভেতর থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে, পুলিশি তদন্তে প্রমাণিত হয় ইয়াবা উদ্ধারের ঘটনাটি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সাজানো নাটক। মূলত আসামিদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই তারা এ ঘটনা ঘটান। তিন এসআই এর মধ্যে শাহাদাতের বিরুদ্ধে সরাসরি বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ এবং অপর দুই এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা