,

দুই হাতে বল করেন যে বোলার!

4a69a688edeac0d061a1edebf8b67274-right-leftস্পোর্টস ডেস্ক : ডানহাতি ব্যাটসম্যান দেখলে পুরোদস্তুর বাঁহাতি লেগ স্পিনার, যেন সাকিব আল হাসান কিংবা রঙ্গনা হেরাথ। আর ব্যাটসম্যান ডানহাতি হলে? হাত বদলে ‘পেশাদার’ অফ স্পিনার, যেন মুত্তিয়া মুরালিধরনের শিষ্য! পাড়ার ক্রিকেটে এমনটা অনেক দেখা যায়। বাংলাদেশের আনাচে-কানাচে ক্রিকেট খেলে বড় হয়েছেন, বা এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে অনেককেই পাওয়া যাবে এমন।

কিন্তু তাই বলে সত্যিকারের পেশাদার ক্রিকেটে? বিরল এই খেলোয়াড়ের সাক্ষাৎ​ মিলেছে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। বিদর্ভের এই খেলোয়াড়ের নাম অক্ষয় কারনেওয়ার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বরোদার বিপক্ষে ম্যাচে নিজের এই সব্যসাচী বোলিং দক্ষতার প্রমাণ দিয়েছেন কারনেওয়ার।
এ যেন একের ভেতর দুই! আলাদা দুজন বোলারের কাজ একাই করে দিচ্ছেন কারনেওয়ার। এক বোলারই যদি দুই ধরনের বোলিং-ই করতে পারে—এ তো অধিনায়কের জন্য সোনায় সোহাগা!
বরোদার বিপক্ষে ম্যাচে বিদর্ভের অধিনায়ককে এই উপহারটাই দিলেন কারনেওয়ার। বরোদার ব্যাটসম্যানদের মধ্যে বাঁ হাতি ইরফান পাঠান যখন ব্যাটিং করছিলেন, তখন ডান হাতে অফস্পিন করলেন এই ২৩ বছর বয়সী। কিন্তু যখনই ডান হাতি হার্দিক পান্ডে ব্যাটিংয়ে এলেন, হাত বদলে শুরু করে দিলেন বাঁ হাতি স্পিন!
ব্যাটিংয়ে কেভিন পিটারসেনদের সৌজন্যে সুইচ-হিট দেখা হয়ে গেছে (ডানহাতি ব্যাটসম্যান দিক বদলে বাঁহাতি ব্যাটিং করেন), এবার সুইচ-বোলিংও দেখল ক্রিকেট।
অবশ্য এই অদ্ভুত বোলিং দিয়েও খুব একটা লাভ হচ্ছে না। মুশতাক আলী টুর্নামেন্টে এ পর্যন্ত ৯ ম্যাচে যে মাত্র ৮টি উইকেট পেয়েছেন কারনেওয়ার। অবশ্য তাতে কী! অন্তত নতুন কিছু তো ক্রিকেটকে দেখাতে পারলেন! প্রতিদিন তো আর এমন নতুন কিছুর দেখা মেলে না। সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা