,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেল বিতর্ক

160120025503_raju_vaskorjo_du_640x360_bbc_nocreditঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট নিয়ে বিতর্ক চলছে গত কয়েকসপ্তাহ ধরেই।

ছাত্রদের একাংশের আশংকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট গেলে ট্রেনের শব্দে এবং কম্পনে কেন্দ্রীয় লাইব্রেরী, পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউট এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটবে এবং ক্যাম্পাসের সৌন্দর্যহানি হবে।

সেকারণে এর বিরোধিতায় করে আজ বিক্ষোভ করবে ছাত্রদের একটি সংগঠন। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিবিসি বাংলাকে বলেছেন, মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে এসব নিয়ে কয়েক দফা বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সেসময় তারা জানিয়েছে, ট্রেনের লাইনটি চল্লিশ ফুট ওপর দিয়ে যাবে এবং শব্দ ও কম্পনহীনভাবে চলাচলের বিষয় পুরোপুরি নিশ্চিত করা হবে।
এক্ষেত্রে সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
তবে, ছাত্রদেরই অন্য একটি অংশ ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষে অবস্থান নিয়েছে।

সরকারের যোগাযোগ মন্ত্রী অবশ্য ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন মেট্রো রেলের রুটে কোন ধরণের পরিবর্তন আনা হবে না, এটি বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়েই যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে