,

আর বিগ ব্যাশই খেলবেন না গেইল!

gayle20160119124245স্পোর্টস ডেস্ক : এতদিন চুপ করে ছিলেন। মোক্ষম একটা জবাব দেয়ার জন্য উপর্যুক্ত একটা সময় খুঁজছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। অবশেষে সেই মোক্ষম সময়টা পেয়েই গেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে হাফ সেঞ্চুরি করে হইচই ফেলে দিলেন গেইল। এরপর দিনই তিনি ক্ষোভ এবং রাগ সব এক সাথে উগড়ে দিলেন যেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বললেন, ‘আর নয় বিগ ব্যাশে। সম্ভবত এই মৌসুমে বিগ ব্যাশে শেষ ম্যাচ খেলে ফেলেছি। শুধু তাই নয়, বিগ ব্যাশেই চিরকালের জন্য শেষ ম্যাচটা খেলা হয়ে গেছে। গুডবাই বিগব্যাশ লিগ।’

কেন হঠাৎ করে এমন ক্ষেপলেন ক্যারিবীয় ব্যাটিং দানব! উত্তরটা অবশ্য খুব সোজা। অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিক- মেল ম্যাকলাফলিনকে সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে ডেটিংয়ের প্রস্তাব দেয়ার পর অস্ট্রেলিয়াজুড়ে যে সমালোচনার ঝড় উঠেছে, যেভাবে জরিমানা গুনতে হয়েছে এমনকি এক ক্রিকেটার তাকে যেভাবে গালাগালি করেছে- এরই প্রতিবাদে বিগব্যাশে ‘সম্ভবত আর খেলবো না’ বলে ঘোষণাটা দিয়ে দিয়েছেন গেইল।

শুধু বিগব্যাশ খেলবো না বলেই ক্ষ্যান্ত হননি গেইল, একই সঙ্গে তিনি কিছুটা আত্মম্ভরিতাও করলেন- ‘আমি তো নিজেই টি-টোয়েন্টি ফরম্যাটে একজন লিগ বিল্ডার।’ একই সঙ্গে এটাও জানিয়েছেন- ‘যদি আমি বিগব্যাশ লিগে নিজের শেষ ইনিংসটা খেলে ফেলি- তাহলে সেটা এমন এক ইনিংস, যা ক্রিকেট ভক্তদের হৃদয়ে থাকবে চির জাগরুক।’

চূড়ান্ত সিদ্ধান্তটা যদি গেইল নিয়েই ফেলেন- তবে বিগব্যাশে তার খেলা শেষ ইনিংসই হয়ে থাকলো ১২ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ডটি। সোমবারই মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে হাফ সেঞ্চুরি করে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের গড়া রেকর্ডে ভাগ বসান গেইল।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া গেইলের বক্তব্য যদি সত্যি সত্যি চূড়ান্ত হয়, তাহলে মেলবোর্ন রেনেগার্ডস বেশ বিপদেই পড়ে যাবে। দলটি ইতিমধ্যে ধরেই নিয়েছে যে, গেইল সম্ভবত আর থাকছেন না বিগ ব্যাশে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অস্ট্রেলিয়ায় থাকা তার ভক্ত-সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

গেইল লিখেন, ‘সম্ভবত অস্ট্রেলিয়ায় আমি আমার শেষ ইনিংসটা খেলে ফেলেছি। তবে, সমর্থকদের সঙ্গে আমার স্মৃতিটা থাকবে চির জাগরুক।’ টি-টোয়েন্টি লিগ গড়ে তোলার ব্যাপারে নিজের দম্ভোক্তি গেইল লিখেছেন এভাবে, ‘বিশ্বব্যাপি টি-টোয়েন্টি লিগগুলো আমি গড়ে দিচ্ছি। যার মধ্যে বিগব্যাশও একটা। মানুষকে আমি সেটাই দিয়েছি, তারা যা চায়।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ