,

চা না কফি, কোনটি ভাল

photo-1453046477বিখ্যাত ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল একবার বলেছিলেন, ‘ বিট্রিশদের সভ্যতার অন্যতম অবলম্বন হলো চা।’ কিন্তু বতমানে ব্রিটিশদের খাবারের তালিকার এই উষ্ণ পানীয়র স্থান দখল করে নিচ্ছে নানা রকম কফি। শুধু ব্রিটেনেই নয় বিশ্বের প্রায় সব স্থানেই চায়ের স্থানে ধীরে ধীরে ভাগ বসাচ্ছে কফি। তবে এই দুটি উষ্ণ পানীয়র মধ্যে কোনটি ভালো?

চা ও কফির মধ্যে ভালো-মন্দের তর্ক চলছে অনেক দিন ধরেই। স্বাদের বিষয়ে তর্কে না গিয়ে দুটি উষ্ণ পানীয়র বিভিন্ন উপকারী দিকগুলোর তুলনামূলক প্রতিবেদন করেছে বিবিসি।

বিবিসির মতে, কোনো পানীয় বেছে নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ‘ক্যাফেইন’ নামক উদ্দীপক। একে বলা চলে আমাদের দেহ যন্ত্রের জ্বালানি। এক কাপ কফিতে থাকে ৮০ থেকে ১১৫ মিলিগ্রাম ক্যাফেইন। একই পরিমাণ চায়ে ক্যাফেইন থাকে এর অর্ধেক, ৪০ মিলিগ্রাম। তবে ক্যাফেনই সব কিছু নয়।

পরিমিত চা বা কফি পানের ওপর এক গবেষণায় দেখা গেছে, দুটি পানীয়ই এমন কিছু বস্তু আমাদের শরীরে প্রবেশ করায় যা সকালেই আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করে। গবেষণা মতে, একই সমান শক্তি দেয় এই পরিমণা চা বা কফি পানে মস্তিষ্কের ওপর বেশি কার্যকর হয় চা। পরিচিত পানীয়র স্বাদ ও গন্ধও মানুষের উদ্দীপনায় ভালো প্রভাব ফেলে।

চা ও কফির মধ্যে বড় পাথ্যর্কটি দেখা যায় ঘুমানোর সময়। একদিনে সমপরিমাণ চা বা কফি গ্রহণকারী ব্যক্তিদের ওপর করা যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, দিনে সজাগ রাখতে দুটি পানীয়ই প্রায় সমান কাজ করলেও রাতে ঘুমানোর যন্ত্রণায় বেশি ভোগেন কফি পানকারী ব্যক্তিরা। এজন্য কফিতে থাকা তুলনামূলক বেশি ক্যাফেইনকে দায়ী করেন বিশেষজ্ঞরা।

চা, কফি উভয়ই মানুষের দাঁতের ক্ষতি করে। তবে ডেনটিস্টদের মতে, চায়ের প্রাকৃতিক উপাদান দাঁতের এনামেলের ক্ষতি করে সীমিত। তবে কফি পানে ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও ক্লোরেহেক্সাডাইন সমৃদ্ধ মাউথওয়াশ ব্যবহারে এই ক্ষতি গুরুতর আকার ধারণ করতে পারে।

অনেক গবেষকের দাবি, চা মানুষের স্নায়ুকে ঠান্ডা রাখে। মনে প্রশান্তি এনে দেয়। অপরদিকে কফি মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। শরীরে কিছুটা বাড়তি প্রাণশক্তির উদয় হয়।

শরীরের প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে চা বা কফি। দুটোই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে। হৃদরোগ থেকে রক্ষায় ভালো কাজ করে কফি। আবার ক্যানসার যেন সৃষ্টি না হয় সেকাজ করে চা।

উল্লিখিত আলোচনা কোনো পানীয়রই ইতিবাচক গুণকে খাটো করে দেখা নয়। তবে অবশ্যই কফির চেয়ে চায়ের গুণ কিছুটা বেশি মানতে হবে। এখন বাকিটা পাঠকের মর্জি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ