,

‘শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই’

ny-home-min-42968-400x260সীমা: বাংলাদেশকে এগিয়ে নিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউইয়র্কে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এছাড়াও, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সীমা লঙ্ঘন করলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়া হবেনা বলে সভায় মন্তব্য করেন জাসদ নির্বাহী কমিটির সভাপতি সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিউইয়র্কে এক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের রাজনীতি থেকে সরে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাসদ নির্বাহী কমিটির সভাপতি এবং সাংসদ মাইনুদ্দিন খান বাদল।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে