বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই পথচারী

141122143249_dhaka_traffic_jam_640x360_focusbangla_nocreditবাংলাদেশের রাজধানী ঢাকাকে পথচারীদের জন্য খুবই বিপজ্জনক একটি শহর বলে মনে করা হয়।

এই শহরে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের হিসেব মতে ঢাকা শহরে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায় তার প্রায় সবাই পথচারী।

মাত্র গতকালই ঢাকার শাহবাগ এলাকায় সাত/আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দু`জন স্কুলছাত্রী নিহত হয়েছে।

ঢাকার যে কোন ব্যস্ত এলাকার চিত্র হলো- লম্বা ট্রাফিক সিগনাল ছাড়লেই যতো জোরে সম্ভব যানবাহন ছুটতে শুরু করে।

আর রাস্তার দু’ধার দিয়ে মিছিলের মতো অবিরাম চলেছে শত শত পথচারী।

তবে ফুটপাথে নেই এই পথচারীদের বেশিরভাগই। কেননা ফুটপাথ সেখানে থেকেও নেই।

ঢাকার বাসিন্দাদের মতে এটিই শহরের পথচারীদের ঝুঁকির সবচেয়ে বড় কারণ।

যেমন এক পথচারী ঢাকার ফুটপাথে বর্ণনা দিয়ে বললেন, ফুটপাথ যেখানে থাকার কথা সেখানে দোকান, অনেক জায়গায় গাড়ি পার্ক করে রাখা। এতে করে পথচারীদের বিপদের পড়তে হয়।

বেপরোয়া চালকদেরকেও দুষলেন অনেকে।

রাস্তার ওপর বসেছে জুতার দোকান

পথচারীদের অনেকেই আবার মনে করছেন, দুর্ঘটনার দায় এড়ানো সহজ বলেই চালকদের বেপরোয়া আচরণ।

সেজন্যে পরিবহন শ্রমিকদের সংগঠনগুলো, আর তাদের পৃষ্ঠপোষক বড় রাজনৈতিক নেতারাও জড়িত বলে উল্লেখ করলেন কয়েকজন পথচারী।

তবে কারণ যেটিই হোক ঢাকা শহরে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সবচাইতে ঝুঁকিতে রয়েছেন পথচারীরা সেটি বলা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসেব মতে শহরে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায় তার প্রায় সবই পথচারী।

ডিএমপির তথ্য মতে, ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত ঢাকায় সড়ক দুর্ঘটনায় ২০৬ জন পথচারী মারা গেছেন।

গুরুতর আহত হয়েছেন ২৮৮ জন। আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা বেশি।

আর ছোটখাটো দুর্ঘটনাতো রয়েছেই।

সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক শামসুল হক বলছেন, রাস্তার ওপর দোকানপাট ও বেচাকেনা পথচারীদের ঝুঁকির অন্যতম কারণ।

তিনি বলছেন, “লম্বায় ঢাকা শহর ২০ কিলোমিটার অন্যদিকে আড়াআড়ি ৯ কিলোমিটার। এই সামান্য জায়গায় বাড়ছে গাড়ি, মানুষজন ও ব্যবসায়িক ককাণ্ড। স্বভাবতই তাতে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়।”

এই পরিস্থিতিকে দুর্ঘটনার একটি রেসিপি বলে উল্লেখ করলেন তিনি।

তার মতে দুর্ঘটনার এই রেসিপির মধ্যে আরো যোগ হয়েছে হয়েছে ঢাকার গণ-পরিবহন খাতের বিশৃঙ্খলা।

ঢাকায় বাস মালিকের সংখ্যাও অসংখ্য যারা একে অপরের সাথে একটি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়, যার ফলে বেপরোয়া গাড়ি চালানো।

ঢাকার সড়ক ব্যবহারকারী মানুষের প্রায় ৭০ শতাংশই পথচারী। কিন্তু শহরের পরিকল্পনা হচ্ছে শুধু যানবাহনকে মাথায় রেখে।

সড়ক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড এস এম সালেহউদ্দিন বলেছেন, “ঢাকার পরিকল্পনায় পথচারীদের সর্বাধিক মর্যাদা দেয়া হয়েছে কিন্তু যখন এর বাস্তবায়ন হতে শুরু করলো তখন পথচারীদের প্রয়োজনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।”

ডিএমপির দেয়া তথ্য মতে ঢাকায় যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগের জন্য দায়ী মিনিবাস।

তবে মি সালেহউদ্দিন স্বয়ং পথচারীদেরকেও দুষলেন।

ঢাকায় রাস্তা পারাপার হতে চলন্ত গাড়ির ফাঁকফোকর এড়িয়ে দৌড়ে যাওয়া পথচারী দেখা যায় বৈকি।

তবে অনেকেই বলছেন, নিরাপদে রাস্তা পারাপারে সুযোগইবা কোথায় আছে?

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪