,

ম্যারাথনে দৌড়ালেন ১০৪ বছরের ‘তরুণ তুর্কি’

00012812বয়স তাঁর কাছে কোনাে বাধা নয়। সেজন্যই তো ১০৪ বছর বয়সে হাসতে হাসতে ম্যারাথনে দৌড়ালেন ফৌজা সিং। তরুণ তুর্কিদের পেছনে ফেলে দিব্যি গটগটিয়ে এগিয়ে চললেন পাঞ্জাবের এই ‘যুবক’।
রবিবার জীবনের দ্বিতীয় মুম্বই ম্যারাথনে অংশ নেন টারবেন্ড টরনেডো নামে পরিচিত ফৌজা সিং। ৮০ পেরনোর পরই তাঁর লম্বা দূরত্বে দৌড়নো শুরু। তাঁর বয়স যখন ৮৯, ৬ ঘণ্টা ৫৪ মিনিটে ২৬.২ মাইল ম্যারাথন দৌড় শেষ করেন টারবেন্ড টরনেডো। ২০১২ সালে তিনি প্রথম দৌড়ন লন্ডন ম্যারাথনে। সেঞ্চুরি পার করা মানুষটি এই বয়সে দৌড়েছিলেন ২০ কিলোমিটার। নাথিং ইস ইম্পসিবল-এই বিজ্ঞাপনী প্রচারের জন্য লন্ডন অধিবাসী পঞ্জাব দা পুত্তর ফৌজা সিং-এর সঙ্গে চুক্তি করেছিল নামি একটি কোম্পানি।
এখন তাঁর বয়স ১০৪। তাতে কী? মুম্বাই ম্যারাথনে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই বৃদ্ধ। ‘ম্যারাথনে অংশ নিতে পেরে আমি খুব খুশি। যাঁরা এর আয়োজক তাঁদের ধন্যবাদ জানাই।’ বিশ্বের সবচেয়ে প্রবীণ এই ম্যারাথন দৌড়বীর নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে চান সব বয়সের মানুষের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা