বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধন্যবাদ জ্ঞাপনের দিনই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মুখে কালি

images
জোড়-বিজোড় ফর্মুলায় দিল্লির দূষণ কমেছে কিনা, তা নিয়ে চলছে দ্বন্দ্ব। যদিও দিল্লি সরকারের দাবি, জোড়-বিজোড় ফর্মুলা চলাকালীন দিল্লির দূষণ কমেছে ৫০ শতাংশ। এহেন পরিস্থিতিতে জোড়-বিজোড় ফর্মুলা সফল করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের দিনই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে পেনের কালি ছুড়লেন এক নারী।
জোড়-বিজোড় ফর্মুলাকে সফল করার জন্য এদিন দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান করছিল আপ সরকার। কেজরিওয়াল মঞ্চে উঠে বক্তব্য পেশ করার সময়ই হঠাত্‍‌ এক মহিলা নিরাপত্তাবলয় ভেদ করে পেনের কালি ছোড়েন মুখ্যমন্ত্রীর মুখে। কালির ছিটে কিছুটা কেজরিওয়ালের মুখে লাগে। ঘটনাস্থলে থাকা পুলিশ নারীকে আটক করলেও চিরাচরিত ‘গান্ধীগিরি’ পন্থায় কেজরিওয়াল নিরাপত্তারক্ষীদের বলেন, ‘ওঁকে ছেড়ে দিন। যখনই দিল্লিতে ভালো কিছু হয়, এই রকম ঘটনা ঘটে।’
২০১৪ সালের ৪ এপ্রিলের ঘটনাতেও একই রকম গান্ধীগিরি ব্যবহার করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সে বার দক্ষিণ দিল্লিতে আপ-এর একটি র‌্যালি চলাকালীন কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান কেজরিওয়াল। বাড়ির দাওয়ায় বসে মন দিয়ে শোনেন, তাঁর বিরুদ্ধে ওই ব্যক্তির অভিযোগ। কেজরিওয়ালের কাছে শেষপর্যন্ত ক্ষমাও চেয়ে নেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান