,

বাংলাদেশি নিউ ইয়র্কে ফের বর্ণবৈষ্যমের শিকার

05191516নিউ ইয়র্কে আবারো বর্ণ বৈষ্যমের শিকার হয়েছেন এক বাংলাদেশি। ব্রঙ্কসের পার্কচেষ্টার এলাকায় গত শুক্রবার বিকেলে ২৫ নম্বর স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। ইসলামী জঙ্গি সংগঠন আইএস সন্দেহে ওই বাংলাদেশির উপর হামলার পর তাকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রঙ্কসের স্থানীয় কমিউনিটি নেতারা জানান, মুজিবুর রহমান পার্কচেষ্টার এলাকার ২৫ নম্বর স্কুলের সামনে তার সন্তানের জন্য অপেক্ষা করছিলেন এ সময় এক কৃষাঙ্গ যুবক তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আইএস সদস্য বলে কিল ঘুষি দিতে থাকেন। আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মুজিবুর রহমান। পরে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনার পর থেকে পার্কচেস্টারের বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসারত মজিবুরকে দেখতে যান কমিউনিটি নেতা শেখ আল মামুন, মুশতাক আহমেদসহ অনেকে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন আরেক কমিউনিটি নেতা এ ইসলাম মামুন। অনেকের অভিযোগ, মজিবুর রহমানের দাড়ি ও টুপি থাকায় ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী বক্তব্যের জের ধরে এ বর্ণ বৈষ্যমের শিকার হয়েছেন মুজিবুর। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির নেতারা।newyork_19148

এর আগে অ্যাস্টোরিয়াতেও এক বাংলাদেশি দোকানি বর্ণবৈষ্যমের শিকার হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিরোধী বক্তব্যের জেরে মুসলিম বিদ্বেষ থেকে হেইট ক্রাইমের শিকার হয়েছেন নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ার সরকার হক নামের ওই বাংলাদেশি গ্রোসারি ব্যবসায়ী। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ওই ঘটনা ছিল কমিউনিটিতে গেল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান আহত মজিবুর বড় ভাই বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা