,

ঘুষ নিলেন যুবলীগ নেতা ফেরত দিলেন সাংসদ!

14539_98984নাটোর : বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন স্থানীয় এক যুবলীগ নেতা। সেখানকার সাংসদ বিষয়টি জানতে পেরে গ্রাহকদের টাকা ফেরত দিয়ে বিনা টাকায় বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।

বিরল এই ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামে শনিবার রাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার অনুষ্ঠানে সবার সামনেই ঘুষের টাকা ফেরত দেন।

স্থানীয় যুবলীগ নেতা ইউনুস আলী বাবু ঘুষ হিসেবে এই টাকা নিয়েছিলেন বলেও জানান সাংসদ।

এলাকাবাসী জানান, সম্প্রতি চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৭ জন গ্রাহকের জন্য পৌনে এক কিলোমিটার বিদ্যুৎ সংযোগের লাইন স্থাপন করে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু চাপিলা ইউনিয়ন যুবলীগের সদস্য বাবু বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে ৪০ জন গ্রাহকের কাছ থেকে আড়াই হাজার করে মোট এক লাখ টাকা আদায় করেন। সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ফেসবুক পাতায় এক গ্রাহক টাকা আদায়ের কথা জানালে বিষয়টি তার নজরে আসে।

এদিকে, সাংসদের মহৎ এই উদ্যোগে এলাকাবাসী খুশি। তারা জানান, সরকারের দায়িত্বশীলরা এভাবে সচেতন হলে দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে