,

ফুলকপির হালি ১০ টাকা!

vegitable_picture_98985ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরে সবজির দাম এখন পানির চেয়েও কম। এতে কৃষকেরা চরম হতাশ। শেরপুরে সবজির মূল্য এতটায় কমেছে যে, ১০ টাকায় চারটি ফুলকপি, ১০ টাকায় তিন কেজি বেগুন, ১০ টাকায় দুই কেজি টমেটো, ১০ টাকায় তিন হালি মুলা পাওয়া যাচ্ছে। এভাবে কমেছে সব সবজির দামই।

শেরপুরের পাঁচটি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় তিন দফা বন্যা কবলিত সিংহভাগ আমন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দরিদ্র কৃষক ও প্রান্তিক চাষিরা দিশেহারা হয়ে পড়ে। কারণ এই জেলার অধিকাংশ পরিবারই কৃষি ফসলের ওপর নির্ভরশীল। বিশেষ করে ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর মানুষ পুরোই কৃষির ওপর নির্ভরশীল।

আমনের ক্ষতি হওয়ায় এই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিক সংকটে পড়ে। তাই এই সংকট কাটিয়ে উঠার জন্য আমন ফসল ক্ষতিগ্রস্ত জমিগুলোতে বিভিন্ন জাতের সবজি চাষ করে। এই সমস্ত জমি গুলিতে লাউ, শসা, করলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু, লাল শাক, ডাটা শাক, পালন শাক, মরিচসহ বিভিন্ন জাতের সবজি উৎপন্ন করেছে এই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

প্রথম দিকে সবজির দাম ভালো থাকলেও বর্তমানে পানির দরে বিক্রি করতে হচ্ছে। এতে তাদের খরচের টাকাও উঠছে না। এতে চরম হতাশ কৃষকেরা।

এই এলাকায় সরকারি কোনো হিমাগার নেই। হিমাগার থাকলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সেখানে রাখতে পারতো বলে জানান সংশ্লিষ্টরা।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কোরবান আলী ঢাকাটাইমসকে জানান, এবার এই অঞ্চলে ব্যাপক হারে সবজি চাষাবাদ হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় সবজি উৎপাদন হয়েছে ভালো। এলাকার চাহিদা মিটিয়ে বাইরে যোগান দেয়া সম্ভব ছিল। কিন্তু দেশের অভ্যন্তরে চাহিদা না থাকায় এসব সবজি এখন পানির চেয়েও কম দরে বিক্রি হচ্ছে।

কৃষকদের প্রতি তিনি পরামর্শ দেন তারা যেন মুগ, মুশুর, মাশ কালাই, আদা, হলুদ ও ভুট্টাসহ মসলা জাতীয় কৃষি পণ্য উৎপাদন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে