,

দিল্লির মুখ্যমন্ত্রীর মুখে তরুণীর কালির ছিটে এবং..

police_98981আন্তর্জাতিক ডেস্ক : জোড়-বিজোড় গাড়ির ফর্মুলায় দিল্লির দূষণ কমেছে কিনা, তা নিয়ে বিতর্ক জমে উঠেছে। এ নিয়ে বেশ কিছু দিন ধরেই দিল্লি জুড়ে নানা কথা বার্তা চলছিল।

তবে যে যাই বলুক না কেন দিল্লির কেজরিওয়াল সরকারের দাবি, জোড়-বিজোড় ফর্মুলা চলাকালীন দিল্লির দূষণ কমেছে ৫০ শতাংশ।

এহেন পরিস্থিতিতে জোড়-বিজোড় ফর্মুলা সফল করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের দিনই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি। রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে কলমের কালি ছুড়লেন এক তরুণী।

জোড়-বিজোড় ফর্মুলাকে সফল করার জন্য এদিন দিল্লিবাসীকে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান করছিল আপ সরকার। কেজরিওয়াল মঞ্চে উঠে বক্তব্য পেশ করার সময়ই হঠাত্‍‌ এক নারী নিরাপত্তাবলয় ভেদ করে কলমের কালি ছোড়েন মুখ্যমন্ত্রীর মুখে। কালির ছিটে কিছুটা কেজরিওয়ালের মুখে লাগে। ঘটনাস্থলে থাকা পুলিশ মহিলাকে আটক করলেও চিরাচরিত ‘গান্ধীগিরি’ পন্থায় কেজরিওয়াল নিরাপত্তারক্ষীদের বলেন, ‘ওঁকে ছেড়ে দিন। যখনই দিল্লিতে ভালো কিছু হয়, এই রকম ঘটনা ঘটে।’

২০১৪ সালের ৪ এপ্রিলের ঘটনাতেও একই রকম গান্ধীগিরি ব্যবহার করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সে বার দক্ষিণ দিল্লিতে আপ-এর একটি কর্মসূচি চলাকালীন কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান কেজরিওয়াল। বাড়ির দাওয়ায় বসে মন দিয়ে শোনেন, তাঁর বিরুদ্ধে ওই ব্যক্তির অভিযোগ। কেজরিওয়ালের কাছে শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা