,

এক চুমুর মূল্য ২৫ লক্ষ টাকা!

20ডেস্ক রিপোর্ট : এক চুমুর মূল্য ২২ হাজার পাউন্ড অথবা ২৫ লক্ষ টাকা প্রায়, তাও আবার নগদে। ভাবা যায়!
এখন মনে প্রশ্ন হচ্ছে, কী এমন চুমু ছিল, যার এত দাম? উত্তরে বলা যেতেই পারে ‘বিষাক্ত চুমু’। অন্তত যিনি চুমু খেয়েছেন, এটা তাঁর ‘আত্মোপলব্ধি’। এ বার সেই মূল্যবান চুমুর আসল ঘটনায় আসা যাক।
এক চীনা নারী পর্যটক থাইল্যান্ডের ফুকেটে গিয়েছিলেন বেড়াতে। সেখানেই এক জায়গায় নানা রকম সাপের প্রদর্শনী চলছিল। দেরি না করে সেখানে হাজির হন ওই পর্যটক। তখন এক ব্যক্তি হাতে সাপ নিয়ে লোকজনদের সেই বিষয়ে বোঝাচ্ছিলেন। অতি উৎসাহী ওই নারী নিজেকে আর সামলাতে পারেননি।
তখন ওই লোকটির হাতে একটি অজগর ছিল। ওই নারীর শখ হয় অজগরকে চুমু খাবে। সবে তাঁর ঠোঁট বাড়িয়েছেন, অমনি ‘বিষাক্ত চুমু’ এসে পড়ল নারীর নাকে।
অজগরের ‘চুমু’তে গভীর ক্ষত হয় তাঁর নাকে। তত ক্ষণে ওই বিষাক্ত চুমু ছাড়াতে ব্যস্ত প্রদর্শনীর কর্মীরা। অবশেষে পাইথনের চুমু খেয়ে সোজা হাসপাতালে দৌড়তে হয় নারীকে। নাকে অনেকগুলো সেলাই পড়ে। যার মূল্য দিতে হয় ২২ হাজার পাউন্ড খরচ করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা