,

ফ্যান পেজ খুললেন মোশাররফ করিম

Mosharrof-Karim20160116123349-500x260বিনোদন ভুবনে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব মোশাররফ করিম। সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে মাতামাতি কম নয়। ফেসবুকে অভিনেতা মোশাররফ করিমের নাম ইংরেজিতে লিখে সার্চ দিলেই দেখা মিলে অসংখ্য ফ্যান পেজের। এসব পেজ থেকে মানুষকে নানাভাবে হয়রানি করা হতো। এমন অভিযোগের ভিত্তিতেই বাধ্য হয়ে নিজে ফেসবুক ফ্যান পেজ খুললেন মোশাররফ।
জানা গেছে, অনেকটা নিজের অনিচ্ছা স্বত্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যান পেজটি খুলেছেন এই অভিনেতা। এটি তিনি নিজেই দেখভাল করবেন বলে জানিয়েছেন।
এই অভিনেতা বলেন, ‘এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার কোনো ফ্যান পেজ ছিলো না। ফলে কিছু অসাধু ব্যক্তি আমার নামে ভুয়া ফ্যান পেজ খুলে ব্যক্তিগত স্বার্থে অশ্লীল, কুরুচিপূর্ণ ও গর্হিত কাজে ব্যবহার করে আসছে। শুভানুধ্যায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে ফেসবুকে নিজস্ব ফ্যান পেজ খুলতে বাধ্য হলাম। এটা একান্তই আমার দ্বারা পরিচালিত হবে। এখান থেকে আমার সকল কাজের আপডেট এখান থেকে জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী