বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর মতো সেক্স ডল, বিতর্কে উত্তপ্ত নেট!

news-image

অপরাধ রুখতে হবে। তাই অপরাধীদের দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যবস্থা। শিশু যৌননিগ্রহ রুখতে পেডোফিলদের জন্য বিশেষ পুতুল তৈরি করে বিতর্কে জাপানের একটি সংস্থা। একেবারে শিশুর আদলে তৈরি ওই চাইল্ড সেক্স ডল-ই নাকি মেটাবে পেডোফিলদের বিকৃত মানসিকতার ইচ্ছে। জাপানের ওই সংস্থার বিরুদ্ধে তীব্র নিন্দা শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

হুবহু এক নিষ্পাপ শিশু। একনজরে দেখলে বোঝার উপায় নেই, ওটি একটি পুতুল। শিশুদের দিয়ে যারা নিজেদের বিকৃত যৌনলালসা মেটানোর চিন্তা করে, সেই পেডোফিলদের জন্য তৈরি ওই পুতুল। চাইল্ড সেক্স ডল কিনে তারা ছিঁড়ে খাবে। কুরুচিকর কামনা মেটাবে। বেঁচে যাবে কোনও রক্ত মাংসের শিশু। পেডোফিলদের জন্য এহেন ব্যবস্থা করে তীব্র সমালোচনার মুখে জাপানের সংস্থা ট্রটলা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍‌কারে চাইল্ড সেক্স ডল-এর নির্মাতা সংস্থা কর্ণধার শিন তাকাগির দাবি, ‘চাইল্ড সেক্স ডল কিনে কোনও রকম অপরাধ না-করে আইনি ভাবে নিজেদের যৌনলালসা মেটাতে পারবে পেডোফিলরা।’

যদিও ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক নিন্দা শুরু হয়েছে জাপানের ওই সংস্থাকে ঘিরে। চাইল্ড সেক্স ডল-কে বহু মানুষ অসুস্থ ও বিকৃত মানসিকতা বলেই আখ্যা দিচ্ছেন। জন ভিয়ানি নামে এক ব্যক্তির কথায়, ‘পুতুলের সঙ্গে যৌনলালসা মিটিয়ে কি বাস্তবে শিশুনিগ্রহ বন্ধ করা সম্ভব? এ ব্যাপারে আপনারা নিশ্চিত? আমার তো মনে হয়, যে মানুষগুলো প্লাস্টিকের ওই পুতুলকে দিয়ে যৌনলালসা মেটাবে, তারা খুব শীঘ্রই প্লাস্টিক ছেড়ে দিয়ে রক্ত মাংসের শিশুর দিকে হাত বাড়াবে।’
অনেকে এই উদ্যোগকে বিরক্তিকর বলেও দাবি করেছেন। তাঁদের বক্তব্য, এই সব করে পুতুল সম্পর্কে সুস্থ মানুষের রুচিকেই আঘাত করা হচ্ছে।
তবে কিছু মানুষ অবশ্য এই ব্যবস্থাকে বুদ্ধিদীপ্ত বলেও দাবি করছেন। তাঁদের বক্তব্য, চাইল্ড সেক্স ডল আদতে শিশুনিগ্রহের অপরাধ কমাবে। কারণ পেডোফিলরা অন্তত ওই পুতুল কিনেই যৌনলালসা মেটাবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান