,

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

full_214045314_1452826462নিউজ ডেস্ক : চার দিন বিরতির পর গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে আজ শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। ৮ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

পুলিশের পক্ষ থেকে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনি নিয়ে এসে এখানে মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা নিয়ে গতকাল দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশের ব্রিফিং হয়। এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তার জন্য সবকিছু করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের নিরাপত্তায় পাঁচ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে