,

সারদেশের সীমান্তের শূন্যরেখায় ১ হাজার কি:মি: সড়ক নির্মাণের পরিকল্পনা

B Baria map main

নিজস্ব প্রতিবেদকভারত থেকে বাংলাদেশে প্রবেশকৃত চোরাচালান মাদক প্রতিরোধ করতে সারাদেশের সীমান্তে শূন্যরেখায় এক হাজার কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী সিঙ্গারবিল গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিওপি ক্যাম্পের নতুন ভবন উদ্বোধনের সময় একথা জানিয়েছেন কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার।এ সময় মাদক পাচার বন্ধ করতে বিজিবি ঘোষিত জিরো টলারেন্স বলবৎ থাকবে বলে জানান তিনি।
প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে বিওপি ক্যাম্পের নতুন এ ভবন নির্মাণ করা হয়েছে। ভবন উদ্বোধনের সময় ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি সদস্য মামুন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভবন উদ্বোধন শেষে কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা