বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ে মূল ফোকাস থাকবে : মাশরাফি

2016_01_14_15_23_14_31HBog8LihMp21Xqv66AosnGHtzTAK_originalস্পোর্টস ডেস্ক : টি২০ ফরম্যাটে বাংলাদেশ এখনো গোছানো দলে পরিণত হতে পারেনি। অথচ মাশরাফি বাহিনীর সামনে রয়েছে টি২০ ফরম্যাটের বড় দুটি টুর্নামেন্ট। তাই এই ফরম্যাটের এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে সেরা একটা কম্বিনেশন দাঁড় করানোর খোঁজে রয়েছেন বলে গত বুধবার জানিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যদিও গত বছর ওয়ানডে ক্রিকেটে টাইগারদের দুর্দান্ত কেটেছে। সেই ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও দুই ম্যাচের টি২০ সিরিজটি শেষ হয়েছিল (১-১) সমতায়। তাই এবার সেরা কম্বিনেশন খোঁজার পাশাপাশি জয়েই মূল ফোকাস থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চার ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়মে শুরু হবে। এ ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাগতিক দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল ভালো খেললেও টি২০ ফরম্যাটে এখনো সেভাবে ভালো দলে পরিণত হতে পারেনি। তাই এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশ দলের জন্য পরীক্ষা-নিরীক্ষার সিরিজ।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘যে কোন খেলায় জয়টাই প্রাধান্য পাবে সবার আগে। এর সঙ্গে এই ফরম্যাটে অনেক কিছু আছে আমাদের দেখারও। তাই দলের কিছু জায়গা আমারা চেষ্টা করছি কম্বিনেশনটা ঠিক রেখে কিছু করার। তারপরও প্রথম প্রাধান্য থাকবে অবশ্যই জয়ে।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের সেরা দলের বিপক্ষে জয় পেয়েছে। সেই অনুপাতে টি২০ ক্রিকেটে এখনো বড় দলগুলোর বিপক্ষে জয়ের দেখা পায়নি মাশরাফি বাহিনী। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজটি এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুজে বের করার এক সিরিজ। কারণ এই সিরিজে সেরা কম্বিনেশন দাঁড় করাতে পারলে মার্চে অনুষ্ঠেয় ভারতে টি২০ বিশ্বকাপে অবশ্যই ভালো করবে বলে মনে করছেন মাশরাফি।

এ বিষয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘এই সিরিজে আমরা কম্বিনেশনতো একটা তৈরি করবোই। হয়তোবা এর রেজাল্ট পেতে পারি আবার নাও পারি। তবে আমাদের কাছে মনে হয়েছে এখনোই সময় এটা করে দেখার।’

বিপিএলের তৃতীয় আসরে চোট নিয়ে খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন হতে দারুণ ভূমিকা রেখেছিলেন মাশরাফি। এমনকি ওই আসরে জাতীয় দলের অনেক ক্রিকেটার ইনজুরি নিয়েও খেলেছিলেন। যদিও দলের মধ্যে এখনো ছোট-খাটো কিছু ইনজুরি সমস্যা থাকলেও বাংলাদেশ দলের খেলা থাকলে সবাই যেন কেমন একটু অন্যরকমও হয়ে যান।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘বিপিএলে খেলার সময় মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলাম। তবে জাতীয় দলের ড্রেসিংরুমে সেটা থাকে না। ছোট-খাটো চোট আছে। এগুলো নিয়ে এর আগেও অনেক খেলেছি। তবে আমি ইনশাল্লাহ আশা করছি সবকিছুই ঠিকই থাকবে।’

বাংলাদেশ দলের সামনে রয়েছে টি২০ ফরম্যাটের বড় দুটি টুর্নামেন্ট। তাই এখন টি২০ এর দিকেই বেশি দৃষ্টি টাইগারদের। তবে এই যুক্তি মানতে নারাজ মাশরাফি, ‘জিম্বাবুয়ের সঙ্গে টি২০ তাছাড়াও একটা টেস্ট ম্যাচ খেলার কথা ছিল।কিন্তু হয়নি। তবে টেস্ট ম্যাচের বিকল্প আসলে কিছু নেই। সেটা আমি বলবোও না। তবে সেই সঙ্গে টি২০ ম্যাচের গুরুত্ব শুধু বাংলাদেশেই হচ্ছে না। টি২০ বিশ্বকাপকে সামনে রেখে তো অনেক দেশই এটাকে প্রাধান্য দিচ্ছে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান