,

পিনাকের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

7স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের শেখ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট-ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রানের টার্গেট দিয়েছে জুনিয়র টাইগারা। পিনাক ঘোষের সেঞ্চুরিতে ওয়েস্ট-ইন্ডিজকে ৩০০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। জয়রাজ শেখ ২১ রান করে দ্রুত আউট হন। এরপর পিনাক ঘোষ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে বড় রানের ভিত পায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তৃতীয় উইকেটে ১৭৯ রান আসে পিনাক ও শান্তর ব্যাট থেকে। পিনাক সর্বোচ্চ ১০৯ রান করে যখন রান আউট হয়ে আউট হয় তখন দলের রান ২২৩। শান্ত দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান করে আউট হন।
এরপর অধিনায়ক মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি পায় বাংলাদেশ। মিরাজ ২৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান তোলে জুনিয়র টাইগাররা। ওয়েস্ট-ইন্ডিজের জোসেপ ২টি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে