,

ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

dhoni-sadস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে যাওয়া ধোনি শুনলেন একটি দুঃসংবাদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো ভারতীয় দল। দলের অধিনায়ককেই যে হারাতে বসেছে তারা। অন্ধ্রপ্রদেশের জেলা অনন্তপুরের আদালত মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিষয়টি অবশ্য বেশ পুরোনো। ২০১৩ সালে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে হিসেবে ধোনির ছবি ব্যবহার করা হয়েছিল। সেই বিজ্ঞাপনে ধোনিকে দেখানো হয়েছিল দেবতা বিষ্ণু হিসেবে, বিষ্ণুর মতো ধোনির ছবিতে ব্যবহার করা হয়েছিল একাধিক হাত। একেক হাতে ধরে রাখা একেকটি পণ্য। এর মধ্যে একটি হাতে ধরা ছিল জুতাও। সেই জুতা ঘিরেই ঝামেলার শুরু। জয় কুমার হিরেমাথ নামক এক সমাজকর্মী এই দেবতার ছবিকে অপমান করার অভিযোগে মামলা দায়ের করেন। ফৌজদারি মামলা হিসেবেই দায়ের করা হয়েছিল সেটি।
উচ্চ আদালত অবশ্য ফৌজদারি মামলার হাত থেকে রেহাই দিয়েছিলেন ধোনিকে। কিন্তু পুরোপুরি পার পাননি ধোনি। আদালত এ প্রসঙ্গে তখন জানিয়েছিলেন, ধোনির মতো একজন তারকা ক্রিকেটারের জানা থাকা উচিত মানুষের ধর্মানুভূতিতে ধাক্কা দেওয়ার ফল কী হতে পারে। তাঁর বোঝা উচিত ছিল এ ধরনের বিজ্ঞাপনে কাজ করার পরিণাম খারাপ কিছু হতে পারে।
এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ভারত অধিনায়ককে এর মধ্যে দেশে ফিরতে হবে কি না, আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডিএনএ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা